Apan Desh | আপন দেশ

দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৫২, ১১ জুন ২০২৬

আপডেট: ১৭:৫২, ১১ জুন ২০২৬

দোকানপাট খোলা রাখার সময় বাড়ল

ফাইল ছবি, আপন দেশ

ব্যবসায়ীদের দাবির প্রেক্ষিতে দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখার সময় বাড়াল সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বেলা ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত দোকানপাট ও বিপণিবিতান খোলা রাখা যাবে।

এ সিদ্ধান্ত শুক্রবার (১২ জুন) থেকে কার্যকর হবে।

এ সিদ্ধান্তের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী ইকবাল হাসান মাহমুদকে ধন্যবাদ জানিয়েছেন দোকান মালিক সমিতির সভাপতি। 

নতুন এ সময়সূচি দেশের বিভিন্ন প্রান্তে চলমান ও অনুষ্ঠিতব্য মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।

বৃহস্পতিবার (১১ জুন) এ বিষয়ে একটি নির্দেশনা জারি করে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগ। 

আরও পড়ুন<<>>বাজেটে ১০ খাতকে অগ্রাধিকার

এতে বলা হয়, আগে দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার অনুমতি থাকলেও নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১২ জুন থেকে রাত ৯টার মধ্যেই কার্যক্রম শেষ করতে হবে।

তবে খাবারের দোকান, হাসপাতাল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতার বাইরে থাকবে বলে জানানো হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, বিনোদন কেন্দ্রও রাত ৯টার মধ্যে বন্ধ করতে হবে। একই সঙ্গে দেশের বিভিন্ন স্থানে চলমান বা আয়োজিত মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও রাত ৯টার মধ্যে শেষ করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ
Advertisement

জনপ্রিয়