Apan Desh | আপন দেশ

মঙ্গলবার লেনদেনের শীর্ষে যারা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৫, ৯ জুন ২০২৬

মঙ্গলবার লেনদেনের শীর্ষে যারা

ছবি : আপন দেশ

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে লেনদেনের তালিকায় শীর্ষে উঠে এসেছে এনসিসি ব্যাংক পিএলসি। মঙ্গলবার (০৯ জুন) কোম্পানিটির ৪৯ কোটি ৫২ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর ফলে কোম্পানিটি লেনদেনের তালিকায় প্রথম স্থান দখল করে।

এদিন লেনদেনের এই তালিকায় দ্বিতীয় স্থানে ছিল সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৯ কোটি ২৪ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

২৭ কোটি ২১ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড।

এ ছাড়াও ডিএসইতে লেনদেনের শীর্ষ দশে থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইপিডিসি ফাইন্যান্স পিএলসি, সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি, পিপলস ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, সামিট এলায়েন্স পোর্ট লিমিটেড, আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং রানার অটোমোবাইলস পিএলসি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়