Apan Desh | আপন দেশ

অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৪৭, ৯ জুন ২০২৬

অস্ট্রেলিয়াকে ২৮৫ রানের টার্গেট দিল বাংলাদেশ

ছবি: আপন দেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ২৮৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি টাইগাররা। তবে মিডলঅর্ডারের দায়িত্বশীল ব্যাটিং আর শেষে দিকে দ্রুত রান তোলায় তিন ফিফটির দিনে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ পেয়েছে মিরাজ বাহিনী।

সিরিজের প্রথম ওয়ানডে ৮ উইকেট হারিয়ে ২৮৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। জয়ের জন্য ৫০ ওভারে ২৮৫ রান দরকার সফরকারী অস্ট্রেলিয়ার।

এদিন টস হেরে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই সাইফ হাসানকে হারায় বাংলাদেশ। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে দারুণ গতি আনেন তানজিদ হাসান তামিম ও নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লের প্রথম ১০ ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ১ উইকেট হারিয়ে ৬২ রান।

ফিফটি করেই আউট হয়ে যান তানজিদ তামিম। ফেরার আগে ৪৪ বলে ৭ চার ও ১ ছক্কায় ৫৪ রান করেন। তার বিদায়ে ভাঙে ৯৬ রানের জুটি। এরপর উইকেটে আসা লিটন (০৭ রান) অবশ্য থিতু হতে পারেননি।

আরও পড়ুন <<>> টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

৫৭ বলে ফিফটি করা শান্ত আউট হন ৮৬ বলে ৬৭ রান করে। এসময় ৩৪ রানের ভেতর ৩ উইকেট হারিয়ে বিপদে পড়ে বাংলাদেশ। এরপর দলের হাল ধরেন তাওহিদ হৃদয় ও ৪ বছর পর ওয়ানডেতে ফেরা মোসাদ্দেক হোসেন সৈকত। ৭৫ রানের জুটিতে হৃদয় ফেরার আগে করেন ৩১ রান।

সঙ্গী হারালেও মোসাদ্দেকের ব্যাটে বাংলাদেশের রানের চাকা ঠিকই সচল ছিল। ৪৯ বলে ফিফটি পূর্ণ করার পর ৪৪তম ওভারে অজি লেগ স্পিনার অ্যাডাম জাম্পাকে প্রথম ৩ বলেই হাঁকান ২ চার ও ১ ছক্কা। ৪৫ ওভার শেষে বাংলাদেশের স্কোরবোর্ডে জমা হয় ২৫০ রান। এরপর তাসকিন ও মোসাদ্দেক শেষ ৫ ওভারে ৩৪ রান যোগ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

এইচএসসি দিতে না পারা পরীক্ষার্থীদের রেজিস্ট্রেশনের আহবান শাহজালাল বিমানবন্দরে আগুন ভারতে সরকার পতনের ডাক দিলেন রাহুল গান্ধী চুপ্পুর বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্তের নির্দেশ আন্দোলন প্রত্যাহারের ঘোষণা ককরোচ জনতা পার্টির নরেন্দ মোদীর নতিস্বীকার, শিক্ষামন্ত্রীর পদত্যাগ ধামরাইয়ে চার গাড়ির সংঘর্ষে প্রাণ গেল দুই শিক্ষার্থীর সব বাধা অতিক্রম করে দেশকে এগিয়ে নিতে চায় সরকার: প্রধানমন্ত্রী সেপ্টেম্বরে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবে: আইনমন্ত্রী শাপলা চত্বর হত্যা মামলার বিচার কার্যক্রম শুরু ২৭ জুলাই : চিফ প্রসিকিউটর রেল ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প প্রতিমন্ত্রীর পদ থেকে রাভনীত সিংয়ের পদত্যাগ বিট্টু আলোচনায় আন্তরিকতা দেখাচ্ছে ইরান, দাবি ট্রাম্পের