ফাইল ছবি
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজ চলছে। তকে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে খেলতে পারবেন না বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। বাঁ কুঁচকির চোটে পড়ায় সেঞ্চুরিয়ন টেস্ট থেকে ছিটকে গেছেন তিনি।
শনিবার (২১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব একটা ছন্দে নেই মুশফিকুর রহিম। এর সঙ্গে যুক্ত হয়েছে একের পর এক চোট।
এর আগে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টেও খেলতে পারেননি তিনি। এবার দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট চলাকালে বাঁ কুঁচকিতে তীব্র ব্যথা অনুভব করেন এ অভিজ্ঞ ক্রিকেটার।
ম্যাচ শেষে মুশফিকের এমআরআই স্ক্যান করানো হয়। জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম জানান, এমআরআই রিপোর্টে তার শ্রোণিচক্রের হাড়ের আশপাশে প্রদাহ ও অস্বস্তির বিষয়টি ধরা পড়েছে।
চোটের অবস্থা বিবেচনায় মুশফিককে আপাতত সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।
আরও পড়ুন <<>> পাকিস্তানের কেন্দ্রীয় চুক্তিতে নেই রিজওয়ান-মাসুদসহ ১৩ ক্রিকেটার
ফিজিও বায়েজিদ বলেন, চোটের অবস্থা যেন আরও খারাপ না হয়, সে জন্য তাকে দ্রুত বিশ্রামে থাকতে হবে। নির্দিষ্ট পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এ কারণে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়া যাবে না।
সোমবার (২৩ নভেম্বর) শুরু হবে সেঞ্চুরিয়ন টেস্ট। এর আগেই চোটের কারণে এ ম্যাচ থেকে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ।
ওয়ানডে ও টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নিয়েছেন মুশফিকুর রহিম। এখন কেবল টেস্ট ক্রিকেটেই খেলেন তিনি। তবে দ্বিতীয় টেস্টে খেলতে না পারায় এবার দেশে ফিরে পুনর্বাসন প্রক্রিয়া শুরু করবেন এ অভিজ্ঞ ব্যাটার।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































