ছবি: সংগৃহীত
গত আসরের ফাইনালের পুনরাবৃত্তি দিয়ে শুরু হবে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-২০) পঞ্চম আসর। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স ও গত আসরের রানার্সআপ এমআই এমিরেটস।
ম্যাচটি হবে ২১ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
রাতের ম্যাচগুলো শুরু হবে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়। আসরের প্রথম ম্যাচও এ সময়ে শুরু হবে। গত আসরের ফাইনালেও এ দুই দলই মুখোমুখি হয়েছিল, যেখানে ডেজার্ট ভাইপার্স শিরোপা জিতেছিল।
আসরের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে শারজাহ ওয়ারিয়র্স ও গালফ জায়ান্টস। ম্যাচটি ২১ নভেম্বর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে স্থানীয় সময় বেলা ২টায়।
আরও পড়ুন <<>> টি-টোয়েন্টি বোলিং র্যাঙ্কিংয়ে সেরা দশে নাসুম-মেহেদী
পরদিন সুপার সানডের ডাবল হেডারে মাঠে নামবে আরও চার দল। এর দ্বিতীয় ম্যাচে নিজেদের মাঠ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আবুধাবি নাইট রাইডার্সের বিপক্ষে অভিযান শুরু করবে দুবাই ক্যাপিটালস।
আবুধাবিতে প্রথম ম্যাচ হবে ২৬ নভেম্বর। জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে সেদিন এমআই এমিরেটসের মুখোমুখি হবে আবুধাবি নাইট রাইডার্স।
এবারের আইএলটি২০-তে মোট ৩৪টি ম্যাচ হবে। ফাইনাল হবে ২০ ডিসেম্বর, দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































