ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টির বোলিং র্যাঙ্কিংয়ে একসঙ্গে সেরা দশে উঠে এসেছেন বাংলাদেশের দুই স্পিনার। এশিয়ান গেমসে বল হাতে পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন নাসুম আহমেদ ও শেখ মেহেদী হাসান।
বুধবার (০৭ অক্টোবর) প্রকাশিত আইসিসির সর্বশেষ র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে অষ্টম স্থানে উঠেছেন নাসুম। আরও বড় লাফ দিয়েছেন মেহেদী। ১০ ধাপ এগিয়ে তার অবস্থান এখন নবম।
আগের র্যাঙ্কিংয়ে নাসুম ছিলেন ১১ নম্বরে, মেহেদীর অবস্থান ছিল ১৯তম।
এশিয়ান গেমসে বাংলাদেশের দুই ম্যাচেই খেলেছেন দুজন। পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে তিন ওভারে ১৭ রান দিয়ে এক উইকেট নেন মেহেদী। একই ম্যাচে নাসুম তিন ওভারে ৩৩ রান দিয়ে নেন একটি উইকেট। বাংলাদেশ ম্যাচটি হারে ৬ উইকেটে।
আরও পড়ুন <<>> ‘জাতীয় দলের জার্সি পরে খেলা ভীষণ মিস করবো’
শ্রীলঙ্কার বিপক্ষে ব্রোঞ্জ পদকের ম্যাচে আরও কার্যকর ছিলেন মেহেদী। চার ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন দুই উইকেট। নাসুম দুই ওভারে দেন মাত্র ৮ রান, যদিও কোনো উইকেট পাননি। ব্যাট হাতেও ২৬ রান করেছিলেন নাসুম। তবে বাংলাদেশ ৬৩ রানে হেরে পদক ছাড়াই এশিয়ান গেমস শেষ করে।
সর্বশেষ র্যাঙ্কিংয়ে টি-টোয়েন্টির এক নম্বর বোলারের জায়গাতেও পরিবর্তন এসেছে। পাকিস্তানের আবরার আহমেদকে সরিয়ে আবারও শীর্ষে উঠেছেন আফগানিস্তানের রশিদ খান।
ভারতের অক্ষর প্যাটেল ১৬ ধাপ এগিয়ে সপ্তম হয়েছেন। তার ঠিক পরের দুই জায়গাতেই এখন বাংলাদেশের নাসুম ও মেহেদী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































