Apan Desh | আপন দেশ

ম্যাচ হারের কারণ ব্যাখ্যা দিলেন লিটন দাস

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১১:৫০, ৩ অক্টোবর ২০২৬

ম্যাচ হারের কারণ ব্যাখ্যা দিলেন লিটন দাস

ছবি : আপন দেশ

এশিয়ান গেমসে শ্রীলঙ্কার কাছে ৬৩ রানে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছে লিটন দাসদের। হ্যাংঝু এশিয়ান গেমসে দুটি ব্রোঞ্জ জিতলেও এবার শূন্য হাতে ফিরতে হচ্ছে বাংলাদেশকে। 

ম্যাচ শেষে দলের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক লিটন দাস। পাশাপাশি এশিয়ান গেমসে অনুশীলনের সুযোগ-সুবিধার ঘাটতির কথাও তুলে ধরেছেন তিনি।

শ্রীলঙ্কার বিপক্ষে হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে অবশ্য কোনো অজুহাত দিতে চাননি লিটন। তার সরল স্বীকারোক্তি, আমরা বাজে ক্রিকেট খেলেছি। 

লিটন বলেন, আমার কাছে মনে হয়েছে প্রথম আট ওভার পর্যন্ত আমরা ভালো বোলিং করেছি। এরপর আপনারা দেখেছেন, একটা ব্যাটসম্যান এসে যেরকম শট খেলেছেন কঠিন উইকেটে। সে অবিশ্বাস্য ব্যাটিং করেছেন। আর বোলাররা কোনো ক্লু খুঁজে পায়নি এখান থেকে কীভাবে কামব্যাক করবে। অসাধারণ ইনিংস খেলার জন্য তাকে কৃতিত্ব দিতেই হয়।

আরও পড়ুন: লিটন-মোস্তাফিজদের এবার শূন্য হাতে ফিরতে হচ্ছে

শ্রীলঙ্কার বড় সংগ্রহের জবাবে বাংলাদেশের ব্যাটিংও প্রত্যাশা পূরণ করতে পারেনি। লিটনের মতে, রান তাড়ায় শুরু থেকেই দল নিজেদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি। 

তিনি বলেন,আমরা যখন ব্যাটিংয়ে গিয়েছি, কোনোভাবেই তাদের ছুড়ে দেওয়া রান কাভার আপ করতে পারিনি। ব্যাটিং ওয়াইজ আমরা আজকে আপ টু দ্য মার্ক ছিলাম না।

এশিয়ান গেমসে ব্রোঞ্জও না পাওয়ার হতাশা লুকাননি অধিনায়ক। তিনি বলেন, দল এবার ফাইনাল খেলার লক্ষ্য নিয়েই জাপানে গিয়েছিল। ব্রোঞ্জ জিততে না পারায় খারাপ লাগছে। এখানে ফাইনালের টার্গেট নিয়ে এসেছিলাম। সেটা যখন হয়নি, তারপর আরেকটা অপশন ছিল। সুযোগটা আমরা মিস করেছি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়