ছবি : সংগৃহীত
অনুশীলনে পানামার দুই ফুটবলারের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। সেসিলিও ওয়াটারম্যান ও হোসে লুইস রদ্রিগেসের মধ্যে উত্তপ্ত বাকবিতণ্ডা থেকে শেষ পর্যন্ত হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
শনিবার (২৭ জুন) ইংল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ মিশনের শেষ ম্যাচ নামছে দলটি।
এক ভিডিওতে দেখা যায়, ওয়াটারম্যান রদ্রিগেসের বুকে ধাক্কা দেন। পরে তিনি আরও এগিয়ে যেতে চাইলে সতীর্থরা তাকে ধরে শান্ত করেন।
আরও পড়ুন <<>> আর্জেন্টিনার ‘ফাইনাল’ পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষ
গ্রুপ পর্বের দুই ম্যাচের একটিতেও জয় পায়নি পানামা। সবচেয়ে হতাশার কথা চলতি আসরে প্রতিপক্ষের জালে কোনো গোলই দিতে পারেনি দলটি।
যদিও বিশ্বকাপ থেকে এরইমধ্যে বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। শেষ ম্যাচে ভালো খেলে সান্ত্বনা নিয়ে দেশে ফেরা অপশন ছিল। তবে এরই মাঝে দলের ভেতর বিশৃঙ্খলা বাধল দুই ফুটবলার।
আজকের বিশ্বকাপ ফুটবল ম্যাচের সূচি (বাংলাদেশ সময়)
উরুগুয়ে-স্পেন: সকাল ৬টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
কেপভার্দে-সৌদি আরব: সকাল ৬টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
নিউজিল্যান্ড-বেলজিয়াম: সকাল ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
মিশর-ইরান: সকাল ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
পানামা-ইংল্যান্ড: রাত ৩টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ক্রোয়েশিয়া-ঘানা: রাত ৩টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
কলম্বিয়া-পর্তুগাল: ভোর ৫টা ৩০ মিনিট, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ডিআর কঙ্গো-উজবেকিস্তান: ভোর ৫টা ৩০ মিনিট, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































