Apan Desh | আপন দেশ

আর্জেন্টিনার ‘ফাইনাল’ পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষ

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৫৪, ২৭ জুন ২০২৬

আর্জেন্টিনার ‘ফাইনাল’ পর্যন্ত সম্ভাব্য প্রতিপক্ষ

ছবি: সংগৃহীত

চলছে গ্রহের সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্ট ‘ফিফা বিশ্বকাপ ২০২৬’। এ বিশ্বকাপের গ্রুপ পর্ব শেষ হওয়ার আগেই গ্রুপ ‘জে’র শীর্ষস্থান নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়ন  আর্জেন্টিনা। ফলে শেষ ম্যাচের ফলাফলের অপেক্ষা না করেই নকআউট পর্বে পৌঁছে গেছে দলটি।

নকআউট পর্বের রাউন্ড অব ৩২-এ আর্জেন্টিনার প্রতিপক্ষ হবে কেপ ভার্দে। গ্রুপ এইচ-এ স্পেন চ্যাম্পিয়ন হওয়ার পর রানার্সআপ হিসেবে নকআউটে উঠেছে কেপ ভার্দে।

নকআউটের বাকি ম্যাচগুলোতে মধ্যে রাউন্ড অব ১৬ এর প্রতিপক্ষ অস্ট্রেলিয়া অথবা মিশর। অস্ট্রেলিয়া জিতলে কাতার ২০২২ বিশ্বকাপের রাউন্ড অব ১৬-এর পুনরাবৃত্তি হবে।

এর কোয়ার্টার ফাইনালের সম্ভাব্য প্রতিপক্ষ পর্তুগাল বা কলম্বিয়া (গ্রুপ কে-এর শীর্ষ দল)। পর্তুগালের সঙ্গে খেলা হলে দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর দ্বৈরথ। এছাড়া সুইজারল্যান্ডও সম্ভাব্য প্রতিদ্বন্দ্বী।

এরপর আসবে সেমিফাইনাল। যেখানে সম্ভাব্য বড় প্রতিপক্ষ ব্রাজিল বা ইংল্যান্ড। ব্রাজিলের বিপক্ষে খেলা পড়লে এবারের বিশ্বকাপের সবচেয়ে জমজমাট একটি ম্যাচ হতে পারে।

আরও পড়ুন<<>> কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে তান্ত্রিকের বার্তা

আর্জেন্টিনা যদি ফাইনালে ওঠে তাহলে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস কিংবা স্পেনের মুখোমুখি হতে পারে।

ড্রয়ের কারণে টুর্নামেন্টের অন্য পাশে রয়েছে গ্রুপ ‘ই’, ‘আই’, ‘এফ’, ‘এইচ’ এবং ‘জি’-এর শীর্ষ দলগুলো। এর অর্থ, সবকিছু স্বাভাবিক থাকলে আর্জেন্টিনা ফাইনালের আগে জার্মানি, ফ্রান্স, নেদারল্যান্ডস কিংবা স্পেনের মুখোমুখি হবে না। এসব দলের কোনো একটির সঙ্গে দেখা হতে পারে শুধুমাত্র ২০ জুলাইয়ের ফাইনালে।

আর্জেন্টিনার ম্যাচের সূচি (বাংলাদেশ সময়)

রাউন্ড অব ৩২: ৪ জুলাই, ভোর ৪:০০টা
রাউন্ড অব ১৬: ৭ জুলাই, রাত ১০:০০টা
কোয়ার্টার ফাইনাল: ১২ জুলাই, সকাল ৭:০০টা
সেমিফাইনাল: ১৬ জুলাই, রাত ১:০০টা
ফাইনাল: ২০ জুলাই, রাত ১:০০টা

আজকের বিশ্বকাপ ফুটবল ম্যাচের সূচি (বাংলাদেশ সময়)

উরুগুয়ে-স্পেন: সকাল ৬টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
কেপভার্দে-সৌদি আরব: সকাল ৬টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

নিউজিল্যান্ড-বেলজিয়াম: সকাল ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
মিশর-ইরান: সকাল ৯টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

পানামা-ইংল্যান্ড: রাত ৩টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ক্রোয়েশিয়া-ঘানা: রাত ৩টা, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

কলম্বিয়া-পর্তুগাল: ভোর ৫টা ৩০ মিনিট, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি
ডিআর কঙ্গো-উজবেকিস্তান: ভোর ৫টা ৩০ মিনিট, বিটিভি, টি স্পোর্টস ও সময় টিভি

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়