Apan Desh | আপন দেশ

রামগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, পালালেন স্বামী

লক্ষীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১২, ২৭ জুন ২০২৬

রামগঞ্জে স্বামীর নির্যাতনে স্ত্রীর মৃত্যু, পালালেন স্বামী

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে স্বামী হাফেজ মোল্লার নির্মম নির্যাতনে সামিয়া আক্তার নিশু (৩০)নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় পর হাসতালের মর্গে মরদেহ রেখে পালিয়ে যায় স্বামী হাফেজ মোল্লা।

নিহত সামিয়া আক্তার নিশু ৩ সন্তানের জননী। তিনি রামগঞ্জ উপজেলা ৩নং ভাদুর ইউনিয়ন জয়নকের বাড়ির দোলোয়ার হোসেনের মেয়ে। স্বামী হাফেজ মোল্লা একই ইউনিনের উত্তর গ্রাম মাইজের বাড়ির সিরাজ মোল্লার ছেলে।

নিহতের মা কুসুম বেগম অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকে আমার মেয়ের ওপর তার স্বামী পাশবিক নির্যাতন করতো। মঙ্গলবার (১৬ জুন) তাকে মারধর করে প্রথমে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে যায়। সেখানে বুধবার(২৪ জুন) চিকিৎসাধীন অবস্থায় সামিয়া আক্তার নিশুর মৃত্যু হয়। 

আরও পড়ুন<<>>শ্রীপুরে গার্মেন্টস শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টা ধাওয়া

এঘটনার পর হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায় স্বামী হাফেজ মোল্লা। পরে অজ্ঞাত এক ব্যক্তির নাম্বার থেকে বিষয়টি পরিবারকে অবগত করা হয়। পরিবারের লোকজন ঢাকায় শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে গিয়ে পুলিশের সহযোগিতায় মরদেহ বাবার বাড়িতে নিয়ে আসা হয়।

শুক্রবার (২৬ জুন) বিকেলে বাবার বাড়িতে নিহত নিশুর জানাযা শেষে পরিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় হাফেজ মোল্লার ভাই আলামিন বলেন, সন্ত্রাস ও নির্যাতনকারী যেই হোক না কেন তার বিচার হওয়া প্রয়োজন। এসময় তিনি সামিয়া আক্তার নিশুর ওপর নির্যাতনের কথা স্বীকার করে ভাই হাফেজ মোল্লার বিচারের দাবী করেন।

নিহতের বোন সুমাইয়া আক্তার বলেন, আমার বোনকে নির্যাতন ও জোরপূর্বক বিষপান করিয়ে  হত্যা করা হয়েছে। পরে ঢাকার শহীদ সরোওয়ার্দী হাসপাতালে মরদেহ রেখে পালিয়ে যায় তার স্বামী হাফেজ মোল্লা। আমারা এ খুনির ফাঁসি চাই।

এ ঘটনার নিহতের বাবা দেলোয়ার হোসেন বাদী হয়ে রামগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

রামগঞ্জ থানা ওসি ফিরোজ উদ্দিন চৌধুরী বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) শেরেবাংলা নগর থানা পোস্ট মর্টেম রিপোর্ট অনুযায়ী সামিয়া আক্তার নিশু বিষপানে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে মৃত্যু হয়। তিনি আরও বলেন, শেরেবাংলা নগর থানায় পূর্ণাঙ্গ রিপোর্টের জন্য চিঠি পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়