Apan Desh | আপন দেশ

যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৬, ২৭ জুন ২০২৬

যেসব এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

ছবি: আপন দেশ

ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে রূপগঞ্জের গোলাকান্দাইল মোড়ে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তর করা হবে। এ জন্য নারায়ণগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শনিবার (২৭ জুন) এক বার্তায় এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস।

বার্তায় বলা হয়, রোববার (২৮ জুন) সকাল ৯টা থেকে সোমবার (২৯ জুন) সকাল ৯টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না। ভূলতা, গাউছিয়া, মুড়াপাড়া, আড়াইহাজার ও কাঞ্চন এলাকায় সকল শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণভাবে বন্ধ থাকবে।

আরও পড়ুন <<>> বাহাদুরাবাদ-বালাসী ঘাটে যমুনা সেতু নির্মাণের দাবি

এছাড়া, সংশ্লিষ্ট ও আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বা সরবরাহ বিঘ্নিত হওয়ার সম্ভাবনাও রয়েছে।

সাময়িক এ ভোগান্তির জন্য গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়