ছবি: সংগৃহীত
এবারের বিশ্বকাপের অন্যতম আলোচিত তারকা স্পেনের তরুণ ফরোয়ার্ড লামিনে ইয়ামাল। তিনি তার ফুটবল-জীবনের অনুপ্রেরণা ও সর্বকালের সেরা খেলোয়াড় নিয়ে খোলামেলা কথা বলেছেন।
স্প্যানিশ গণমাধ্যম টিভিই-কে দেয়া এক সাক্ষাৎকারে ১৮ বছর বয়সী বার্সেলোনা তারকা জানিয়েছেন, তার ব্যক্তিগত আইডল বা আদর্শ ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার। তবে তিনি সর্বকালের সেরা ফুটবলার হিসেবে তিনি লিওনেল মেসিকেই দেখেন।
ইয়ামাল বলেন, প্রতিটি ম্যাচেই মেসি প্রমাণ করে যে সে সর্বকালের সেরা। কারও যদি এ নিয়ে সন্দেহ থাকে, তাহলে সেটা শুধু সন্দেহ খোঁজার জন্যই। এ বিষয়ে আর কিছু বলার নেই। আমার আদর্শ নেইমার, কিন্তু মেসিই সেরা।
বিশ্ব ফুটবলের বড় বড় তারকাদের সঙ্গে প্রায়ই তুলনা করা হলেও ব্যক্তিগত প্রতিযোগিতার বিষয়টি গুরুত্ব দিতে চান না ইয়ামাল। তার মতে, ব্যক্তিগত অর্জনের চেয়ে দলগত সাফল্যই বেশি গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন <<>> পর্তুগালকে জিততে দিলো না ডিআর কঙ্গো
তিনি বলেন, মেসি গোল করল, এমবাপ্পে গোল করল আর আমি করলাম না—এসব নিয়ে আমার কোনো আসক্তি নেই। আমি খেলাটা উপভোগ করতে চাই, জিততে চাই। ১৬ গোল করে সেমিফাইনালে বাদ পড়তে আমি চাই না।
বিশ্বকাপের প্রথম ম্যাচে কেপ ভার্দের বিপক্ষে ড্র করার পর স্পেনের ওপর চাপ বেড়েছে। এমন পরিস্থিতিতে আগামী রোববার (২২ জুন) আটলান্টায় সৌদি আরবের বিপক্ষে ম্যাচে স্পেনের অন্যতম প্রধান ভরসা হিসেবে দেখা হচ্ছে ইয়ামালকে।
সম্প্রতি চোট থেকে সেরে ওঠা এ তরুণ ফরোয়ার্ড অবশ্য স্বীকার করেছেন, তিনি এখনও পুরোপুরি ফিট নন। তাই সৌদি আরবের বিপক্ষে ম্যাচে পূর্ণ ৯০ মিনিট খেলা তার পক্ষে সম্ভব হবে না।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































