Apan Desh | আপন দেশ

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপনের নির্দেশ

রাজশাহী প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৬, ২৭ জুন ২০২৬

আপডেট: ২০:৪১, ২৭ জুন ২০২৬

এইচএসসি পরীক্ষা কেন্দ্রে সিসিটিভি স্থাপনের নির্দেশ

এহছানুল হক মিলন। ফাইল ছবি

আসন্ন এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

শনিবার (২৭ জুন) দুপুর ২টায় রাজশাহীর এক সভায় তিনি এ নির্দেশ দেন।

আসন্ন উচ্চমাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে রাজশাহী শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষা কেন্দ্রের সচিবদের সঙ্গে মতবিনিময় করেন শিক্ষামন্ত্রী। সভায় ভার্চুয়ালি যুক্ত ছিলেন তিনি।

এসময় তিনি আগামী ২ জুলাই থেকে শুরু হতে যাওয়া উচ্চমাধ্যমিক পরীক্ষা সুষ্ঠু, সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার জন্য কেন্দ্রের সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। একই সঙ্গে পরীক্ষা কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপনের নির্দেশ দেন।

আরও পড়ুন <<>> ইবি বিএনসিসি নৌ প্লাটুনের নতুন সিইউও মুহিবুল্লাহ 

সভায় উপস্থিত ছিলেন রাজশাহী জেলা প্রশাসক কাজি শহিদুল ইসলাম, রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীসহ পরীক্ষা কেন্দ্রের সচিবরা।

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরী জানান, এবার রাজশাহী বোর্ডের অধীনে ৮টি জেলায় মোট পরীক্ষা কেন্দ্রের সংখ্যা ২০৮টি। পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়