Apan Desh | আপন দেশ

মনিপুর উচ্চ বিদ্যালয়, কলেজের গভর্নিংবডির সভাপতি মানিক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৫:২৩, ২৩ জুন ২০২৬

মনিপুর উচ্চ বিদ্যালয়, কলেজের গভর্নিংবডির সভাপতি মানিক

ফাইল ছবি

রাজধানীর ঐতিহ্যবাহী মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের আগের এডহক কমিটি বিলুপ্ত করে নতুন গভর্নিংবডি গঠন করেছে শিক্ষা মন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে আট সদস্য বিশিষ্ট কমিটির সভাপতি করা হয়েছে সাংবাদিক হামিদুল হক মানিককে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, উপযুক্ত বিষয় ও সূত্রের প্রেক্ষিতে ঢাকা মহানগরীর মিরপুরের মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের বর্তমান এডহক কমিটি বিলুপ্ত করে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (গভর্নিংবডি ও ম্যানেজিং কমিটি) গঠন প্রবিধানমালা ২০২৪ এর ৬৭ ধারা মোতাবেক তাকে এ নিয়োগ দেয়া হয়।

আরও পড়ুন<<>>এইচএসসি পরীক্ষা নিয়ে শিক্ষা বোর্ডের নতুন নির্দেশনা

কমিটি নিম্নরূপ: সভাপতি ম. হামিদুল হক মানিক, সদস্য পরিচালক, পরিদর্শন ও নিরীক্ষা অধিদফতর,  উপ-সচিব (বেসরকারি মাধ্যমিক-৩), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, পরিচালক (মাধ্যমিক)/মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতরের প্রতিনিধি, পরিদর্শক (বিদ্যালয়)/চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার প্রতিনিধি, শামীমা আহমেদ (শিক্ষক প্রতিনিধি), মো. শাকিল মোল্লা (অভিভাবক প্রতিনিধি), মো. সিরাজুল ইসলাম প্রধান শিক্ষক। 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, উল্লেখিত কমিটির মেয়াদ দায়িত্ব গ্রহণের সময় থেকে ২ বছর কার্যকর থাকবে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement