Apan Desh | আপন দেশ

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে তান্ত্রিকের বার্তা

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০২, ২৭ জুন ২০২৬

কেইনের ওপর থেকে ‘কালো জাদু’ তুলে নিয়ে তান্ত্রিকের বার্তা

ছবি : আপন দেশ

বিশ্বকাপে দুর্দান্ত ছন্দে থাকা ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনকে ঘিরে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন ঘানার আলোচিত তান্ত্রিক নানা কওয়াসু বোনসাম। কেইনের ওপর থেকে সব ধরনের ‘কালো জাদু’ ও অভিশাপ তুলে নেয়ার দাবি করেছেন তিনি। 

একই সঙ্গে গ্রুপপর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে ইংলিশ অধিনায়কের গোল করার ভবিষ্যদ্বাণীও করেছেন এ তান্ত্রিক।

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে জোড়া গোল করে দারুণ সূচনা করেছিলেন কেইন। তবে দ্বিতীয় ম্যাচে ঘানার বিপক্ষে তাকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন রূপে। পুরো ম্যাচে তেমন কোনো প্রভাব ফেলতে পারেননি তিনি। একটি ভালো সুযোগ পেলেও শটটি ক্রসবারের ওপর দিয়ে বাইরে চলে যায়। ম্যাচটি শেষ হয় গোলশূন্য ড্রয়ে।

এরপরই নানা কওয়াসু বোনসাম দাবি করেন, ঘানাকে সুবিধা পাইয়ে দিতেই তিনি আধ্যাত্মিক শক্তির মাধ্যমে কেইনের ওপর কালো জাদু প্রয়োগ করেছিলেন। তবে সেই ম্যাচ শেষ হওয়ার পর তিনি নাকি কেইনকে পুরোপুরি মুক্ত করে দিয়েছেন।

বোনসাম জানান, তিনি বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক সাধকদের একজন। এখন আর কেইনের কোনো ক্ষতি করতে চান না। বরং পানামার বিপক্ষে ইংল্যান্ডের শেষ গ্রুপ ম্যাচে কেইন গোল করবেন বলেই বিশ্বাস তার।

আরও পড়ুন : ইরানের অপেক্ষা বাড়িয়ে নকআউটে মিশর

শুধু তাই নয়, কেইনের প্রতি নিজের ভালোবাসার কথাও প্রকাশ করেছেন এ ঘানার তান্ত্রিক। তিনি জানান, কেইন তার শত্রু নন। ঘানার স্বার্থে সাময়িকভাবে এমন কাজ করেছিলেন বলে দাবি করেন তিনি। এমনকি তার পুত্রসন্তানের নামও হ্যারি কেইন রাখবেন বলে জানিয়েছেন বোনসাম।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement