Apan Desh | আপন দেশ

সোয়েব মোহাম্মাদের কবিতা ‘তুমি’

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১৭:০৫, ২১ জুন ২০২৬

সোয়েব মোহাম্মাদের কবিতা ‘তুমি’

ছবি: আপন দেশ

তুমি

তুমি কেবলই আমার এক নিঃশব্দ আহ্বান,
অতিষ্ঠ গরমে মন মাতানো
অদৃশ্য শীতল পরশের মতো এক টুকরো দুষ্প্রাপ্য সুখ।

যতটুকু পেয়েছি তোমার প্রেম,
ছুঁয়েছিলে এই অবরুদ্ধ দুয়ার,
তারপর গাঢ় অন্ধকার,
তলিয়ে গেছি এই শূন্যতার অতল গর্ভে।

হৃদয়ে বেড়েছে তোমার প্রতি প্রেম-দুর্ভিক্ষের ক্ষুধা,
অথচ আঙুলে ছুঁতে পারিনি সেই শরীর-
আক্ষেপ নিয়ে বেঁচে থাকি আমার সময়ে,
কেবল তোমার প্রতি
আমার নিঃশব্দ প্রতীক্ষায়
পুড়ে চলেছে হৃদয়ের অন্তরাল।

আর মনের মানচিত্রে তুমি—
নিঃশব্দে বয়ে চলা
এক সামুদ্রিক ঢেউ;
আমি দিশেহারা এক নাবিক,
তোমার তীরে পৌঁছানোর আকুলতায় চালিয়ে যাই হাল।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়