Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:১৯, ২০ জুন ২০২৬

প্রধানমন্ত্রীর চীন সফরে সই হতে পারে ১৭ চুক্তি

ছবি : আপন দেশ

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরে ২ দেশের মধ্যে ১৭টি চুক্তি ও সমঝোতা স্মারক সই হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম।

শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

আসাদ আলম সিয়াম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরকালে দুই দেশের মধ্যে ১৫-১৭টি সমঝোতা স্মারক (এমওইউ) বা চুক্তি সই হতে পারে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে ১৩টি সমঝোতা স্মারক, দুটি চুক্তি, একটি অ্যাকশন প্ল্যান এবং একটি প্রটোকল সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

আরও পড়ুন : আন্তর্জাতিক শরণার্থী দিবস আজ

আগামী ২২-২৬ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়