Apan Desh | আপন দেশ

বাংলা বিভাগ-বাংলা অ্যাকাডেমির উদ্যোগে ইবিতে সেমিনার 

ইবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:১১, ২৭ জুন ২০২৬

বাংলা বিভাগ-বাংলা অ্যাকাডেমির উদ্যোগে ইবিতে সেমিনার 

ছবি: আপন দেশ

ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগ ও বাংলা অ্যাকাডেমির যৌথ উদ্যোগে দুই দিনব্যাপী সেমিনার শুরু হয়েছে। প্রথম দিনে মোহাম্মদ মনিরুজ্জামান স্মরণসভা হয়। সেমিনারে 'মোহাম্মদ মনিরুজ্জামান: কবি, গীতিকার ও গবেষক' শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করা হয়।

শনিবার (২৭ জুন) সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র-নজরুল কলা ভবনের গগন হরকরা গ্যালারিতে দুদিনব্যাপী এ সেমিনার শুরু হয়।

বাংলা বিভাগের সভাপতি অধ্যাপক ড. মো. মনজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান। সেমিনারে প্রাবন্ধিক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. খোরশেদ আলম এবং আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইবির বাংলা বিভাগের অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন এবং অধ্যাপক গাজী মোহাম্মদ মাহবুব মুর্শিদ। 

আরও পড়ুন<<>>এইচএসসি পরীক্ষার কেন্দ্রে সিসিটিভি স্থাপনের নির্দেশ

এছাড়া স্বাগত বক্তব্য রাখেন বিভাগের সেমিনার, সিম্পোজিয়াম নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজন কমিটির আহবায়ক অধ্যাপক ড. রশিদুজ্জামান এবং শুভেচ্ছা বক্তা ছিলেন বাংলা অ্যাকাডেমির পুনর্মুদ্রণ উপবিভাগের উপপরিচালক‌ মোছা. নাজমা আহমেদ।

‎আলোচক অধ্যাপক ড. সরওয়ার মুর্শেদ রতন বলেন, দেশভাগের পর পূর্ব বাংলার সামাজিক, সাংস্কৃতিক ও নগরজীবনে ব্যাপক পরিবর্তন ঘটে। ছোট্ট ঢাকা ধীরে ধীরে মহানগরীতে পরিণত হয় এবং শিক্ষা-সংস্কৃতির কেন্দ্র হিসেবে গড়ে ওঠে। এসব পরিবর্তন, দেশভাগের ফলে মানুষের বাস্তুচ্যুতি এবং ১৯৫২ সালের ভাষা আন্দোলনের অভিজ্ঞতা মোহাম্মদ মনিরুজ্জামানের শৈশব-কৈশোরকে গভীরভাবে প্রভাবিত করে। তার মতে, পাকিস্তান রাষ্ট্র নিয়ে বাঙালির স্বপ্ন দ্রুতই শোষণ-বঞ্চনার বাস্তবতায় ভেঙে পড়ে। যার প্রতিফলন মনিরুজ্জামানের সাহিত্য ও ভাষা আন্দোলনভিত্তিক কবিতায় স্পষ্টভাবে ফুটে উঠেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়