Apan Desh | আপন দেশ

আজ বিশ্ব পরী দিবস

আপন দেশ ডেস্ক

প্রকাশিত: ১২:১৬, ২৪ জুন ২০২৬

আপডেট: ১২:২৫, ২৪ জুন ২০২৬

আজ বিশ্ব পরী দিবস

ছবি: আপন দেশ

ছোটবেলা রূপকথার গল্প শোনেননি এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া যাবে না। দাদি-নানির মুখে শোনা রূপকথার গল্প, কিংবা মায়ের মুখে শোনা ঘুমপাড়ানি রূপকথার গল্প- আমাদের শৈশবকে রঙিন করে রাখে। এসব রূপকথার গল্পের একটি কাল্পনিক চরিত্র হলো পরী। আর পরী চরিত্রটি এমনভাবে বর্ণনা করা হয় যে, আমাদের সবার প্রিয় হয়ে ওঠে।

মজার তথ্য হলো- আজ ২৪ জুন (বুধবার) বিশ্ব পরী দিবস। বিশ্বব্যাপী প্রতি বছর এদিনে দিবসটি উদযাপন করা হয়। পরী দিবসের মূল উদ্দেশ্য হলো মানুষের কল্পনাশক্তিকে উদযাপন করা। 

পরীরা বিভিন্ন সংস্কৃতির লোককাহিনিতে ভিন্ন ভিন্ন রূপে দেখা যায়-কোথাও তারা প্রকৃতির রক্ষক, কোথাও তারা শিশুদের স্বপ্ন পূরণকারী জাদুকরী সত্তা, আবার কোথাও তারা রহস্যময় বনভূমির অধিবাসী। এ বৈচিত্র্যই পরীদের করে তুলেছে বিশ্বব্যাপী কল্পনার একটি সার্বজনীন প্রতীক।

এ দিবসটি শিশুদের জন্য যেমন আনন্দের, তেমনি বড়দের জন্যও এক ধরনের নস্টালজিয়া। ছোটবেলার গল্প, দাদি-নানির মুখে শোনা পরীর কাহিনি, কিংবা রূপকথার বইয়ের পাতায় দেখা ঝলমলে ডানা-সবকিছুই এই দিনে নতুন করে মনে পড়ে যায়। অনেকেই এ দিনটি উদযাপন করেন রূপকথার পোশাক পরে, গল্প বলা ও চিত্রাঙ্কনের মাধ্যমে, আবার কেউ কেউ শুধু কল্পনার জগতে ডুবে গিয়ে স্মৃতিচারণ করেন।

পরী বিশ্বের প্রায় প্রতিটি সংস্কৃতিতে আছে এবং তাদের বিভিন্ন নামে ডাকা হয়। তবে, একটি সাধারণ মিল আছে, আর তা হলো পরীরা আত্মা এবং আমাদের চারপাশের বাস করে। 

আরও পড়ুন<<>>আজ ঐতিহাসিক পলাশী দিবস 

গল্পে আমরা ডানাযুক্ত পরীর কথা শুনেছি, যারা ফুলের চারপাশে ঘুরে বেড়ায়। তাদের ডানাগুলো প্রজাপতির মতো নরম ও কোমল। তাদের ত্বক হয় ফর্সা এবং মাথার চুল লম্বা ও মসৃণ। পরী এত সুন্দর যে, মাঝে মাঝে মানুষের সৌন্দর্যকে পরীর সঙ্গে তুলনা করা হয়। সারা বিশ্বের শিশুদের কাছে পরী খুবই প্রিয়। এতটাই প্রিয় যে, কাল্পনিক চরিত্রটি মগ থেকে শুরু করে টি-শার্টে পর্যন্ত প্রিন্ট করা হয়।

রূপকথার কাল্পনিক এ চরিত্রটিকে সম্মান জানাতে বিশ্বজুড়ে অনেক উৎসব আছে। আজ চাইলে যেকোনো একটি উৎসব আয়োজন করে আন্তর্জাতিক পরী দিবস উদযাপন করতে পারেন। চাইলে বন্ধু-বান্ধব ও পরিবারের সঙ্গে পরী থিমযুক্ত পার্টি করে বাড়িতে একটি ছোট উৎসব করতে পারেন। তবে, যাই করুন না কেন পরীকে সম্মান জানাতে ভুলবেন না।

কিংবা পরী আছে এমন কোনো রূপকথার গল্পের বই পড়তে পারেন। তাহলে সময়টাও ভালো কাটবে। আবার ছোটবেলার সে সোনালী স্মৃতিতে ফিরে যাবেন। পরী দিবস উদযাপনের আরও অনেক উপায় আছে। এ যেমন- পরী অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করতে পারেন। তারপর কয়েকজনকে পুরস্কৃত করতে পারেন। আবার শিশুরা যেহেতু পরী ভালোবাসে। তাই চাইলে আপনার মেয়ে সন্তানকে পরীর সাজে সাজাতে পারেন।

আপন দেশ/জেডআই

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়