Apan Desh | আপন দেশ

‘নদীতে ছাত্রলীগের ৭ নেতার মরদেহ ভাসার খবর ভিত্তিহীন’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৬, ২৭ জুন ২০২৬

‘নদীতে ছাত্রলীগের ৭ নেতার মরদেহ ভাসার খবর ভিত্তিহীন’

ফাইল ছবি

ঢাকার তুরাগ নদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাত নেতা-কর্মীর মরদেহ ভাসার খবর ভিত্তিহীন বলে জানিয়েছে পুলিশ সদরদফতর।

শনিবার (২৭ জুন) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদফতর এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে পুলিশ সদরদফতর জানায়, একটি মহল এ ধরনের বিভ্রান্তি ছড়িয়ে আইনশৃঙ্খলা বাহিনীর মনোবল নষ্ট করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে। যারা এ ধরনের বিভ্রান্তি ছড়াচ্ছে পুলিশ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণে তৎপর রয়েছে।

আরও  <<>>রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত

কেউ এ ধরনের অপপ্রচারে জড়িত থাকার প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছে পুলিশ সদরদফতর। 

এ ধরনের মিথ্যা অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানিয়েছে পুলিশ সদরদফতর।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়