Apan Desh | আপন দেশ

চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৭, ২৭ জুন ২০২৬

চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী

ছবি: আপন দেশ

চীনা বিনিয়োগ বাড়লে বাংলাদেশের সঙ্গে বিদ্যমান বাণিজ্য ঘাটতি উল্লেখযোগ্যভাবে কমে আসবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তিনি বলেন, চীন এরই মধ্যে বাংলাদেশের সব পণ্যের জন্য শুল্কমুক্ত বাজার সুবিধা দিয়েছে।

শনিবার (২৭ জুন) সিলেট জেলা আইনজীবী সমিতির নবীনবরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, চট্টগ্রামে ৮০০ একরজুড়ে একটি চীনা শিল্প পার্ক গঠনে সম্প্রতি মন্ত্রিসভায় সিদ্ধান্ত হয়েছে। এ শিল্প পার্ক চালু হলে দেশের শিল্পায়ন ও কর্মসংস্থানে ইতিবাচক প্রভাব পড়বে।

আরও পড়ুন <<>> বিমাখাত সংস্কারে রোডম্যাপ দিলেন চেয়ারম্যান

তিনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের প্রধানমন্ত্রীসহ দেশটির শীর্ষ নেতা এবং বড় বড় বিনিয়োগকারীরা বৈঠক করেছেন। বৈঠকে ইতিবাচক ফল হিসেবে আগামী দিনে বাংলাদেশে বিপুল পরিমাণ চীনা বিনিয়োগ আসবে, এমনটি আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, বাংলাদেশ যদি চীন-মিয়ানমার অর্থনৈতিক করিডোরের সঙ্গে যুক্ত হতে পারে, তাহলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে ট্রাকে করে বাংলাদেশ থেকে চীনে পণ্য পৌঁছে দেয়া সম্ভব হবে। এতে দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগে নতুন গতি সৃষ্টি হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়