Apan Desh | আপন দেশ

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১৫, ১২ মে ২০২৬

বাংলাদেশের ঐতিহাসিক জয়ে প্রধানমন্ত্রীর অভিনন্দন

ছবি: সংগৃহীত

দেশের মাটিতে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এ উপলক্ষে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১২ মে) ঢাকার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ১০৪ রানের জয় পায় টাইগাররা।  

এর আগে পাকিস্তানের বিপক্ষে সবশেষ দুটি টেস্ট তাদের দেশেই জিতেছিল বাংলাদেশ। এবার জয় দেশের মাটিতে। দলটির বিপক্ষে টানা তৃতীয় টেস্ট জয় টাইগারদের। মিরপুর টেস্টে ২৬৮ রানের টার্গেট দিয়েছিল বাংলাদেশ। কিন্তু পাকিস্তান গুটিয়ে যায় ১৬৩ রানে।

আরও পড়ুন <<>> পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়

উল্লেখ্য, নাহিদ রানার ম্যাজিকে পাকিস্তানের বিপক্ষে জয় পেল টাইগাররা। এ জয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল টাইগাররা। 

আগামী ১৬ মে সিলেটে শুরু হবে সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট ম্যাচ।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement