Apan Desh | আপন দেশ

শরিফুলের পর রিশাদের আঘাত

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:০৮, ১৭ এপ্রিল ২০২৬

শরিফুলের পর রিশাদের আঘাত

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নিউজিল্যান্ডের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। আগে ব্যাট করতে নেমে ওপেনিং জুটি শুরুটা ভাল না করলেও দ্বিতীয় উইকেটে দারুন এক জুটি গড়েছেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। অর্ধ শতক রানের এ জুটি ভাঙেন রিশাদ হোসেন। 

শুক্রবার (১৭ এপ্রিল) মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতে দেখে-শুনেই খেলছিলেন নিউজিল্যান্ডের দুই ওপেনার নিক কেলি ও হেনরি নিকোলস। কিন্তু উদ্বোধনী জুটিটা বেশিক্ষণ স্থায়ী হতে দেননি স্বাগতিক পেসার শরিফুল ইসলাম। তার বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন বাঁহাতি ওপেনার নিক কেলি।

আরও পড়ুন<<>>ইরান বিশ্বকাপে খেলবে কি না, জানালেন ফিফা প্রধান

এরপর শুরুর ধাক্কা সামলে দ্বিতীয় উইকেটে দারুন জুটি গড়েছেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। ১ রানে জীবন পাওয়া ইয়াং দারুণ সঙ্গ দিচ্ছিলেন নিকোলসকে। তারা রীতিমত চোখ রাঙাচ্ছিলেন টাইগারদের। জমে যাওয়া জুটি ভাঙলেন রিশাদ হোসেন। এ লেগ স্পিনারের বলে স্লিপে ধরা পড়লেন উইল ইয়াং। তার বিদায়ে ভাঙে ৭৩ রানের জুটি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২ উইকেটে ১১৮ রান। এখন ৬৫ রানে হেনরি নিকোলস ও ৮ রানে টম ল্যাথাম ব্যাট করছেন।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়