Apan Desh | আপন দেশ

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাড়াল সাদমানের সেঞ্চুরি অপেক্ষা

ক্রীড়া প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩৬, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ১৮:৩৬, ২৮ অক্টোবর ২০২৬

ঘূর্ণিঝড় ‘অর্ণব’ বাড়াল সাদমানের সেঞ্চুরি অপেক্ষা

ছবি: আপন দেশ

উপকূলে আছড়ে পড়ছে প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’। যার প্রভাবে মিরপুর টেস্টের প্রথম দিনে আগে থেকেই ফ্লাড লাইট জ্বালিয়ে রাখা হয়েছিল। কিন্তু সময়ের সঙ্গে আকাশে কালো মেঘের পরিমাণ বাড়ায় অবশেষে আজকের দিন শেষ ঘোষণা করলেন আম্পায়াররা।

বুধবার (২৮ অক্টোবর) প্রথম দিন ব্যাট করে ২১৩ রান সংগ্রহ করেছে টাইগাররা। এদিন ৭৪ ওভারে শেষে ৩ উইকেট হারিয়ে লাল সবুজের প্রতিনিধিরা।

ওপেনার সাদমান ইসলাম ব্যক্তিগত ৯৯ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে উইকেটে টিকে ছিলেন লিটন দাস।

এর আগে দিনের শুরুতে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। তবে নিজেকে সেভাবে মেলে ধরতে পারেননি তিনি, ব্যক্তিগত ১৯ রানেই সাজঘরে ফিরেছেন তিনি।

এছাড়া তানজিদ হাসান ৭ ও মুমিনুল হক ২৮ রান করে আউট হয়েছেন। প্রথম শ্রেণির ক্রিকেটে এদিন ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করে রেকর্ডবুকে নাম লিখিয়েছেন মুমিনুল।

তাওহিদ হৃদয় ৪২ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে স্ট্রেচারে করে মাঠ ছেড়েছেন। তার পরিবর্তেই মাঠে নেমেছিলেন লিটন, দিন শেষ হওয়া পর্যন্ত তার ব্যাট থেকে এসেছে ১০ রান।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়