Apan Desh | আপন দেশ

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি এগিয়ে

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০০:৪২, ২৯ অক্টোবর ২০২৬

ইসরায়েলের নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি এগিয়ে

ছবি: সংগৃহীত

ইসরায়েলের পার্লামেন্ট নেসেট নির্বাচনের অর্ধেকেরও বেশি ভোট গণনা শেষ হয়েছে। এখন পর্যন্ত সর্বোচ্চ ৫৬টি আসন পেয়েছে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর লিকুদ পার্টির জোট।

এছাড়া গাদি আইনজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৯ আসন। আরব-নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৬টি আসন।

বুধবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় সকাল ৭টা ৪৩ মিনিটে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়েছে, এদিন সকাল ৭টা ৪৩ মিনিট নাগাদ প্রায় ৫৫.৪ শতাংশ ভোট গণনা শেষ হয়েছে। নেতানিয়াহুপন্থি জোট পেয়েছে ৫৬টি আসন। বিরোধী গাদি আইজেনকোটের জোট পেয়েছে ৪৯টি আসন। আরব-নেতৃত্বাধীন দলগুলোকে পেয়েছে ১৬টি আসন।

আরও পড়ুন <<>> স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৬৪

কেন্দ্রীয় নির্বাচন কমিটির তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২৮ লাখ ভোট গণনা করা হয়েছে। যা মোট ভোটের প্রায় ৫৬ শতাংশ। ২০.৭ শতাংশ ভোট পেয়ে নেতানিয়াহুর লিকুদ পার্টি সবার চেয়ে এগিয়ে রয়েছে। ১৬.৭ শতাংশ ভোট নিয়ে আইজেনকোটের ‘ইয়াশার’ পার্টি দ্বিতীয় অবস্থানে রয়েছে। ৯ শতাংশ ভোট নিয়ে নাফতালি বেনেটের ‘টুগেদার’ জোট তৃতীয় অবস্থানে রয়েছে।

 

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়