Apan Desh | আপন দেশ

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতার ২

লক্ষ্মীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:১৫, ২৮ অক্টোবর ২০২৬

আপডেট: ২১:৪৬, ২৮ অক্টোবর ২০২৬

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ী হত্যার ঘটনায় গ্রেফতার ২

ছবি: আপন দেশ

লক্ষ্মীপুরে মাটি ব্যবসাকে কেন্দ্র করে বাড়ি থেকে ডেকে নিয়ে খোরশেদকে গুলি করে হত্যা করা হয়। এ হত্যার সঙ্গে জাড়িত ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৮ অক্টোবর) রাত আটটার দিকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার রায়হান কাজেমী। তারা হলেন একই ইউনিয়নের দিলশাদপুর গ্রামের মৃত সেয়দ আহমদ ভূঁইয়ার ছেলে ইব্রাহিম চুট্টু (৪৪) এবং রাধাপুর গ্রামের তোফায়েল আহমদের পুত্র মাসুদ রানা (২৬)।

এর আগে দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলসাদপুর গ্রামের খাঁনের বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত খোরশেদ দিলসাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে ও মাটি ব্যবসায়ী। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানায় পুলিশ। 

আরও পড়ুন<<>>প্রতিপক্ষের গুলিতে মাটি ব্যবসায়ী নিহত

নিহত খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার অভিযোগ করে বলেন, খোরশেদ মাটির ব্যবসা করত। দুপুরে তাকে মোরশেদ ও মজিদ নামের দুজন বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে গুলির শব্দ শুনে দৌড়ে গিয়ে শুনেন ওয়ালিদ নামে একজন প্রতিপক্ষ তাকে গুলি করেছে। ওয়ালিদ মাটির ব্যবসা নিয়ে আগেও বিভিন্ন ভাবে হুমকি ধমকি দিয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী বলেন, খোরশেদ আলমকে স্থানীয় ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহীম ছোট্টু, কামরুল, বাচ্চু, হিরু, জহিরসহ ০৫/০৬ জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি করে হত্যা করে। রাতেই পুলিশ অভিযান চালিয়ে ২ জনকে গ্রেফতার করে। বাকীদের গ্রেফতার পুলিশি অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা দায়েরের প্রস্ততি চলছে বলে জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়