ছবি: আপন দেশ
জুলাইয়ের কল্যাণে আসন পেলেও চেতনা রক্ষায় জামায়াত-শিবির কিছুই করেনি বলে অভিযোগ করেছেন ইনকিলাব মঞ্চের মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল জাবের।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন শক্তির বিকাশ ঘটেছে। তবে অভ্যুত্থানের মূল চেতনা রক্ষায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ সংশ্লিষ্ট দলগুলো শক্তিশালী ও দৃশ্যমান কোনো পদক্ষেপ নিচ্ছে না। তাদের এমন ভূমিকায় তীব্র সমালোচনা ও ক্ষোভ প্রকাশ করেছেন তিনি।
বুধবার (২৮ অক্টোবর ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কেন্দ্রীয় শহিদ মিনারে এক সমাবেশে এসব বিষয় তুলে ধরেন আব্দুল্লাহ আল জাবের।
সংগঠনটির পক্ষ থেকে স্পষ্ট ভাষায় বলা হয়, জুলাইয়ের আন্দোলন ও গণঅভ্যুত্থান না ঘটলে জামায়াত-শিবির কখনোই ৭০টি আসন পাওয়ার কথা কল্পনাও করতে পারত না। কিন্তু ক্ষমতার সুফল ভোগ করলেও জুলাইয়ের চেতনা বা শহিদদের রক্তের সঙ্গে দলগুলো বিশ্বাসঘাতকতা করছে। জুলাইকে বাঁচিয়ে রাখতে কার্যকর কোনো পদক্ষেপই নেয়নি।
ইনকিলাব মঞ্চের কেন্দ্রীয় কমিটির আহবায়ক আব্দুল্লাহ আল জাবের এক বক্তব্যে এ অভিযোগ তুলে ধরে বলেন, জামাত-শিবির কখনোই ৭০টা আসন পায়নি। শুধুমাত্র জুলাইয়ের কারণে তারা এটা পেরেছে। কিন্তু জুলাইকে বাঁচিয়ে রাখতে তারা কিছুই করেনি।
সরকার বা রাজনৈতিক দলগুলোর বাজেট ও অগ্রাধিকার নীতির সমালোচনা করে তিনি বলেন, সরকারের কাছে ঢাকা থেকে কুমিল্লা রেললাইন করার জন্য ৮৪ হাজার কোটি টাকা থাকলেও জুলাইকে বাঁচিয়ে রাখার জন্য এক টাকাও নেই।
আরও পড়ুন<<>>কুবি শিক্ষার্থীর মৃত্যুর কারণ উদঘাটনে সহপাঠীদের স্মারকলিপি
তিনি আরও বলেন, জুলাইকে বাঁচিয়ে রাখলে চাঁদাবাজি ও টেন্ডারবাজি করা যাবে না। হাজার হাজার কোটি টাকার মেগা প্রজেক্টের মাধ্যমে সচিবের ছেলেমেয়েরা আমেরিকায় পড়তে যাইতে পারবে, আমলারা বেগমপাড়ায় বাড়ি বানানোর সুযোগ পাবে।
জামায়াত এবং রাজনৈতিক দলগুলোর প্রতি সরাসরি প্রশ্ন রেখে আব্দুল্লাহ আল জাবের বলেন, জুলাই গণহত্যার বিচারের জন্য তারা কী কী করেছেন, আমরা তা জানতে চাই। সংসদে বসে দুই-একটা বক্তব্য দেয়া ছাড়া তারা আর কী কী প্রফেশনাল কাজ করেছে, আমরা সেটুকু জানতে চাই।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































