Apan Desh | আপন দেশ

পাবনায় পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে টাউন হল সভা

পাবনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫৬, ২৮ অক্টোবর ২০২৬

পাবনায় পুনঃ অর্থায়ন স্কিম বাস্তবায়নে টাউন হল সভা

ছবি: আপন দেশ

তিন হাজার কোটি টাকার পুনঃ অর্থায়ন স্কিমের কার্যকর প্রচার প্রচারণা ও সফল বাস্তবায়নের লক্ষ্যে টাউনহল সভা হয়েছে। এ সভার লক্ষ্য দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, কর্মসংস্থান সৃষ্টি, উত্তরবঙ্গে কৃষিভিত্তিক আঞ্চলিক হাব সৃষ্টি করা।

বুধবার (২৮ অক্টোবর) পাবনা জেলা শিল্পকলা অ্যাকাডেমিতে এ সভা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক মুহম্মদ বদিউজ্জামান দিদার, পাবনা জেলা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিটন ঢালী, অগ্রণী ব্যাংক  পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহামমদ ফজলুল করিম, পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রির পরচালক মো. হারুন অর রশিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর আবু ছাঈদ মুহাম্মদ ইদ্রিস। 

আরও পড়ুন<<>>অক্টোবরে ২৬ দিনে রেমিট্যান্স ২৪৫ কোটি ডলার

 ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, পাবনা শাখা এবং অগ্রণী ব্যাংক পিএলসি, পাবনা আঞ্চলিক কার্যালয় লীড ব্যাংক হিসাবে এ অনুষ্ঠানের সমন্বয় করেন।
অনুষ্ঠানে পাবনা এলাকায় পরিচালিত তফসিলী ব্যাংকের ২৭ (সাতাশ) জন কৃষি/এসএমই উদ্যোক্তাদের মাঝে পুনঃ অর্থায়ন স্কিমের ২ কোটি ৭০ লাখ টাকার মঞ্জুরীপত্র এবং চেক বিতরণ করা হয়।

সভায় পাবনা এলাকায় কর্মরত তফসিলী ব্যাংকের কর্মকর্তা ও ব্যবস্থাপক এবং তিন শতাধিক কৃষি/এসএমই উদ্যোক্তারা অংশগ্রহণ করেন। এছাড়া পাবনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি, কৃষি সম্প্রসারণ অধিদফতর, প্রাণী সম্পদ অধিদফতর, মৎস্য অধিদফতর, বিএডিসি, বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এবং  যুব উন্নয়ন অধিদফতরের প্রতিনিধিগণ সভায় উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়