ছবি: সংগৃহীত
২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশ নেয়া ৪৮টি দলের তালিকা চূড়ান্ত হয়েছে। ইউরোপিয়ান প্লে-অফের মাধ্যমে শেষ ছয়টি দল নিশ্চিত হয়।
ইউরোপ থেকে প্লে-অফ পেরিয়ে বিশ্বকাপে জায়গা করে নিয়েছে সুইডেন, তুরস্ক, বসনিয়া ও হার্জেগোভিনা এবং চেক প্রজাতন্ত্র। আন্তঃমহাদেশীয় প্লে-অফ থেকে বাকি দুটি স্থান নিশ্চিত করেছে ইরাক ও গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র।
ডিআর কঙ্গো জ্যামাইকাকে হারিয়ে ৫২ বছর পর বিশ্বকাপে ফিরছে। অন্যদিকে বলিভিয়াকে হারিয়ে প্রায় চার দশক পর আসরে ফিরেছে ইরাক।
এবারের আসরে সবচেয়ে বড় চমক দেখিয়েছে কুরাসাও। ক্যারিবিয়ান দ্বীপদেশটি প্রথমবারের মতো বিশ্বকাপে জায়গা করে নিয়ে সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতিহাস গড়েছে।
আরও পড়ুন <<>> চুক্তি নবায়নের ইঙ্গিত ভিনিসিয়ুসের
২০২৬ বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।
মহাদেশভিত্তিক দলসমূহ
এশিয়া (৯ দল): অস্ট্রেলিয়া, ইরান, জাপান, জর্ডান, কাতার, সৌদি আরব, দক্ষিণ কোরিয়া, উজবেকিস্তান, ইরাক।
উত্তর ও মধ্য আমেরিকা (আয়োজক ছাড়া ৩ দল): কুরাসাও, হাইতি, পানামা।
ওশেনিয়া (১ দল): নিউজিল্যান্ড।
দক্ষিণ আমেরিকা (৬ দল): আর্জেন্টিনা, ব্রাজিল, কলম্বিয়া, ইকুয়েডর, প্যারাগুয়ে, উরুগুয়ে।
আফ্রিকা (১০ দল): আলজেরিয়া, কেপ ভার্দে, মিশর, ঘানা, আইভরি কোস্ট, মরক্কো, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তিউনিসিয়া, ডিআর কঙ্গো।
ইউরোপ (১৬ দল): অস্ট্রিয়া, বেলজিয়াম, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ডস, নরওয়ে, পর্তুগাল, স্কটল্যান্ড, স্পেন, সুইজারল্যান্ড, সুইডেন, তুরস্ক, চেক প্রজাতন্ত্র, বসনিয়া ও হার্জেগোভিনা।
এবারের বিশ্বকাপ হবে ইতিহাসের সবচেয়ে বড় আসর। এতে অংশ নিচ্ছে ৪৮টি দল। ২০২২ সালের আসরের তুলনায় এতে ১৬টি দল বেশি অংশগ্রহণ করছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































