Apan Desh | আপন দেশ

জয়া আহসানের গ্ল্যামারে মুগ্ধ নেটিজেনরা

বিনোদন প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:৩৪, ৬ এপ্রিল ২০২৬

জয়া আহসানের গ্ল্যামারে মুগ্ধ নেটিজেনরা

ছবি: ফেসবুক থেকে

অভিনয় ও গ্ল্যামারের অনন্য মিশেল জয়া আহসান। বড় পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও তিনি একজন স্টাইল আইকন হিসেবে পরিচিত। অভিনয়ের মাধ্যমে দর্শকদের মুগ্ধ করার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নিয়মিত নজর কাড়েন তিনি।

সম্প্রতি একগুচ্ছ নতুন ছবি শেয়ার করে আবারও আলোচনায় এসেছেন এ অভিনেত্রী। ছবিগুলোতে তাকে দেখা গেছে দারুণ গ্ল্যামারাস লুকে।

তার পোশাকে ছিল আধুনিকতা ও আভিজাত্যের সমন্বয়। করসেট স্টাইলের ওপরের অংশে সূক্ষ্ম কারুকাজ পুরো লুককে করেছে আরও আকর্ষণীয়। এতে তার উপস্থিতিতে যুক্ত হয়েছে ফ্যাশনেবল এক নতুন মাত্রা।

তবে সবচেয়ে বেশি নজর কেড়েছে তার গয়না। গলায় ও কানে সবুজ পাথরের জমকালো নেকলেস ও ইয়াররিংস পরেছিলেন তিনি। এ ভারী গয়নাগুলো তার পুরো সাজে এনে দিয়েছে রাজকীয় আবহ। হাতের আঙুলে একই রঙের একটি বড় আংটি ছিল, যা লুকটিকে আরও পরিপূর্ণ করেছে।

আরও পড়ুন <<>> এবার সামনে এলেন ‘দম’ সিনেমার আসল নূর

মেকআপেও ছিল নিখুঁত ছোঁয়া। হাইলাইটেড ত্বক ও পরিপাটি খোঁপা তার মুখাবয়বকে আরও উজ্জ্বল করে তুলেছে।

জয়ার এ নতুন রূপে মুগ্ধ হয়েছেন ভক্ত-অনুরাগীরাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে প্রশংসা করেছেন তার সৌন্দর্য ও স্টাইলের। কেউ লিখেছেন, সুন্দর মানুষকে সব সময়ই সুন্দর লাগে। আবার কেউ মন্তব্য করেছেন, তাকে দারুণ সুন্দর দেখাচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের