ছবি: সংগৃহীত
ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দেশটির আধা সরকারি গণমাধ্যম ইরনা এ তথ্য জানিয়েছে। খবরে বলা হয়েছে, তেহরান প্রস্তাবটি প্রত্যাখ্যান করে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানের কাছে তা পাঠিয়েছে।
ইরান জানিয়েছে, সাময়িক যুদ্ধবিরতি নয়, স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ না হলে এ সংকটের কোনো সমাধান সম্ভব নয়। তাই তারা দীর্ঘমেয়াদি শান্তির ওপর জোর দিয়েছে।
এদিকে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা অব্যাহত রয়েছে। এর পাল্টা জবাবও দিয়ে যাচ্ছে তেহরান। এ পরিস্থিতির মধ্যে দেশটির সেনাবাহিনী জানিয়েছে, রাজনৈতিক নেতৃত্ব যতদিন প্রয়োজন মনে করবে, ততদিন এ যুদ্ধ চলবে।
সোমবার (০৬ এপ্রিল) এক বিবৃতিতে এ অবস্থানের কথা জানান সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।
আধা সরকারি সংবাদ সংস্থা ইসনাকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুদ্ধের গতিপ্রকৃতি ও সমাপ্তি পুরোপুরি রাজনৈতিক কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে।
আরও পড়ুন <<>> ইসরায়েলে শক্তিশালী বিস্ফোরণ
তিনি আরও জানান, ইরান এমন একটি অবস্থানে পৌঁছাতে চায়, যেখানে দেশের জাতীয় নিরাপত্তা পুরোপুরি নিশ্চিত হবে। শত্রুপক্ষকে তাদের আগ্রাসনের জন্য অনুতপ্ত হতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
ইরানের লক্ষ্য, ভবিষ্যতে যেন আর কোনো যুদ্ধের মুখোমুখি হতে না হয়—সেজন্য একটি টেকসই নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































