আবদুল্লাহ আল মামুন
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে সৌদি আরবে নিহত বাংলাদেশি প্রবাসী আবদুল্লাহ আল মামুনের মরদেহ ঢাকায় পৌঁছেছে। সোমবার (০৬ এপ্রিল) সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায় এ মরদেহ।
ময়মনসিংহের গফরগাঁওয়ের বাসিন্দা মামুন সৌদি আরবে আল তোয়াইক বলদিয়া কোম্পানির শ্রমিক ক্যাম্পে কর্মরত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, গত ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদি আরবের আল খারিজ শহরে আল তোয়াইক বলদিয়া কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণ ঘটে। এতে মামুন মিয়া গুরুতর আহত হন। পরে তাকে আল খারিজ শহরের ডাক্তার সোলাইমান আল হাবিব হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৭ মার্চ) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করা হয়।
আরও পড়ুন<<>>সৌদি আরবে হামলায় বাংলাদেশিসহ নিহত ২
নিহতের মামাতো ভাই শাওন মড়ল বলেন, বিস্ফোরণে গুরুতর আহত হয়ে মামুন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে সেখানেই মারা যান। তার একটি ছেলে সন্তান রয়েছে।
উল্লেখ্য, একই ঘটনায় কিশোরগঞ্জের বাচ্চু মিয়া ও টাঙ্গাইলের মোশাররফ হোসেন নিহত হন এবং হামলায় মামুনের শরীরের প্রায় ৭২ শতাংশ পুড়ে গিয়েছিল।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































