Apan Desh | আপন দেশ

রাতের যেসব এলাকায় ঝড়-বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৯:২৫, ৩ এপ্রিল ২০২৬

রাতের যেসব এলাকায় ঝড়-বৃষ্টির আভাস

ছবি: সংগৃহীত

দেশের দুই জেলায় রাতের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। একই সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (০৩ এপ্রিল) দিবাগত রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদফতর এ সতর্কতা জারি করেছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, রংপুর ও ময়মনসিংহ জেলায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কাও রয়েছে। এ কারণে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানোর নির্দেশ দেয়া হয়েছে।

আরও পড়ুন <<>> ২২ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকতে পারে ৪ এপ্রিল পর্যন্ত

অপর এক বিজ্ঞপ্তিতে আবহাওয়া অফিস জানিয়েছে, শনিবার (০৪ এপ্রিল) সকাল পর্যন্ত সিলেট বিভাগের কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়া এবং বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আবহাওয়ার এ অস্থিরতা দেশের বিভিন্ন স্থানে আগামী কয়েক দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়