Apan Desh | আপন দেশ

যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

খুলনা প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০০:৪৯, ৭ এপ্রিল ২০২৬

যুবদল নেতা হত্যা মামলার আসামি গ্রেফতার

ছবি : আপন দেশ

খুলনার দিঘলিয়াতে যুবদল নেতা মুরাদ খাঁ (৪২) হত্যা মামলার এজাহারভুক্ত আসামি বাকা মাসুদকে (৩৪) গ্রেফতার করেছে র‍্যাব-৬।

সোমবার (০৬ এপ্রিল) বিকেল ৪টার দিকে র‍্যাব-৬ ও ভাটিয়াপাড়া ক্যাম্পের যৌথ টিম মাগুরার মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

র‍্যাব-৬ সূত্র জানায়, গ্রেফতার বাকা মাসুদ খুলনার দিঘলিয়া উপজেলার বাকা মিয়ারের ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে মাগুরার ঝামা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, নিহত মুরাদ খাঁ (৪২) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের স্থানীয় নেতা ছিলেন। গত ১৮ ফেব্রুয়ারি বেলা ১১টার দিকে দিঘলিয়া উপজেলা চত্বরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকা মাসুদের সঙ্গে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মেহেদী হাসান ওরফে সাজ্জাদ হোসেন এবং তার সহযোগীদের মধ্যে কথা কাটাকাটি ও ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এর জের ধরে গত ২৭ ফেব্রুয়ারি বিকাল সাড়ে ৫টার দিকে মুরাদ খাঁ পথের বাজারে জুতা কিনতে যাওয়ার সময় বকশি বাড়ি সংলগ্ন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) এলাকায় পূর্ব পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়।

এসময় বাকা মাসুদসহ এজাহারভুক্ত ১১ জন ও অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জন দেশীয় অস্ত্র, লোহার রডসহ বিভিন্ন মারাত্মক অস্ত্র দিয়ে তাকে গুরুতরভাবে জখম করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মুরাদ খাঁকে দিঘলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন <<>> অনুপ্রবেশের সময় দুই নারী আটক

এ ঘটনায় নিহতের স্ত্রী জান্নাতুল মাওয়া বাদী হয়ে দিঘলিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এতে বাকা মাসুদসহ ১১ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাতপরিচয় আরও ১০-১২ জনকে আসামি করা হয়।

র‍্যাব-৬ এর স্পেশাল কোম্পানি কমান্ডার মেজর নাজমুল ইসলাম জানান, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়ার জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের