ছবি: সংগৃহীত
সান্তিয়াগো বার্নাব্যুতে বায়ার্ন মিউনিখের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিজের ভবিষ্যৎ নিয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন ভিনিসিয়ুস জুনিয়র। দলবদল নিয়ে চলা গুঞ্জন উড়িয়ে তিনি জানিয়েছেন, খুব শিগগিরই রিয়াল মাদ্রিদের সঙ্গে নতুন চুক্তিতে স্বাক্ষর করবেন।
বর্তমান চুক্তির মেয়াদ শেষ হতে আর মাত্র এক বছর বাকি। এ কারণে তাকে নিয়ে দলবদলের আলোচনা জোরালো হয়েছিল। তবে সংবাদ সম্মেলনে ভিনিসিয়ুস বলেন, তিনি এ বিষয়ে পুরোপুরি নিশ্চিন্ত আছেন।
তিনি বলেন, তিনি দীর্ঘ সময় রিয়াল মাদ্রিদে থাকতে চান। ক্লাব প্রেসিডেন্ট তার ওপর পূর্ণ আস্থা রাখেন। সঠিক সময়ে চুক্তি নবায়ন করবেন বলেও জানান তিনি। রিয়ালকেই নিজের স্বপ্নের ক্লাব হিসেবে উল্লেখ করেন এ ফরোয়ার্ড।
জাবি আলোনসো বিদায় নেয়ার পর কোচ হিসেবে দায়িত্ব নেন আলভারো আরবেলোয়া। তার অধীনে নিজের পরিবর্তনের কথাও জানান ভিনিসিয়ুস।
তিনি বলেন, আরবেলোয়ার সঙ্গে তার সম্পর্ক অনেকটা কার্লো আনচেলত্তির মতো। নতুন কোচ তার আত্মবিশ্বাস ফিরিয়ে দিয়েছেন। মাঠে তার ভূমিকা আরও পরিষ্কার করে দিয়েছেন।
আরও পড়ুন <<>> ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর দাবি
ব্যক্তিগত বিষয় একপাশে রেখে এখন পুরো মনোযোগ বায়ার্ন মিউনিখের বিপক্ষে ম্যাচে। ভিনিসিয়ুস মনে করেন, বড় ম্যাচে বার্নাব্যুর দর্শক ও খেলোয়াড়দের সমন্বয়ই পার্থক্য গড়ে দেয়।
তিনি বলেন, প্রতিপক্ষ শক্তিশালী হলেও এ ধরনের ম্যাচে রিয়ালের অভিজ্ঞতা অনেক। তাই ভালো কিছু করার ব্যাপারে তিনি আশাবাদী।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































