Apan Desh | আপন দেশ

গাজীপুরে মিলগেট বস্তিতে আগুন

গাজীপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:৪৩, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ২০:৫৪, ৬ এপ্রিল ২০২৬

গাজীপুরে মিলগেট বস্তিতে আগুন

প্রতীকী ছবি

গাজীপুরের টঙ্গীর মিলগেট বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক পৌনে ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। তবে এখন পর্যন্ত আগুনের সূত্রপাতের কারণ কিংবা কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বর্তমানে তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রাথমিকভাবে আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন, আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো সম্ভব হবে।

আরও পড়ুন <<>> তনু হত্যা: ১০ বছর পর তিনজনের ডিএনএ পরীক্ষার নির্দেশ

এদিকে বস্তিতে আগুন লাগার খবরে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেককে তাদের আসবাবপত্র ও প্রয়োজনীয় মালামাল সরিয়ে নিতে দেখা গেছে। উদ্ধারকাজে স্থানীয় বাসিন্দারাও ফায়ার সার্ভিসের কর্মীদের সহযোগিতা করছেন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক অবস্থানে রয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়