ফাইল ছবি
বৈশ্বিক জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন পাঠদান পদ্ধতি চালুর সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৩১ মার্চ) এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে বলা হয়েছে, সপ্তাহে ৬ দিনের মধ্যে ৩ দিন অনলাইনে এবং বাকি ৩ দিন সশরীরে ক্লাস নেয়া হবে।
এর আগে শিক্ষামন্ত্রী পাঠদান পদ্ধতিতে পরিবর্তনের ইঙ্গিত দেন। তিনি জানান, জ্বালানি সংকটের প্রভাব মোকাবিলায় অনলাইন ও অফলাইন—দুই পদ্ধতির সমন্বয়ে ক্লাস চালুর বিষয়ে আলোচনা চলছিল।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, বিষয়টি আগামী বৃহস্পতিবার (০২ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকে উপস্থাপন করা হবে। সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হতে পারে। রোজার ছুটি ও বিভিন্ন আন্দোলনের কারণে অনেক ক্লাস আওয়ার নষ্ট হয়েছে। সে ঘাটতি পূরণে সপ্তাহে ৬ দিন ক্লাস চালু রাখা হয়েছে।
আরও পড়ুন <<>> ভর্তি পরীক্ষা উপলক্ষে ৪ দিনের ছুটিতে ইবি
একই সঙ্গে জ্বালানি সংকট বিবেচনায় বিকল্প ব্যবস্থা খোঁজা হচ্ছে। এ জন্য অনলাইন-সশরীর মিলিয়ে হাইব্রিড পদ্ধতি চালুর উদ্যোগ নেয়া হয়েছে।
এ বিষয়ে করা এক জরিপের তথ্যও তুলে ধরেন তিনি। জানান, প্রায় ৫৫ শতাংশ শিক্ষার্থী অনলাইন ক্লাসে যেতে আগ্রহী। তবে পুরোপুরি অনলাইন পদ্ধতিতে গেলে শিক্ষার্থীরা সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































