Apan Desh | আপন দেশ

ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর দাবি

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩২, ৬ এপ্রিল ২০২৬

ইরানের ম্যাচ যুক্তরাষ্ট্র থেকে মেক্সিকোতে সরানোর দাবি

ছবি: সংগৃহীত

আসন্ন ফিফা বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা প্রকাশ করেছে ইরান। তাদের দাবি, ম্যাচগুলো যুক্তরাষ্ট্র থেকে সরিয়ে মেক্সিকোতে নেয়া না হলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াতে পারে দলটি।

ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দোনিয়ামালি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ইরানি খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে তিনি আশ্বস্ত নন। টুর্নামেন্ট ঘিরে বাড়তে থাকা উত্তেজনা ও নিরাপত্তা উদ্বেগের কারণে তিনি এ মন্তব্য করেন।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ম্যাচগুলোতে ইরানের অংশগ্রহণ ঝুঁকিপূর্ণ হতে পারে। তবে এসব উদ্বেগের পরও ফিফা ইরানের ম্যাচগুলো মেক্সিকোতে স্থানান্তরের প্রস্তাব নাকচ করেছে।

আরও পড়ুন <<>> অনূর্ধ্ব-২০ সাফজয়ীরা লাখ টাকা বেতন পাবেন

সূচি অনুযায়ী, ইরানের ম্যাচগুলো হওয়ার কথা ক্যালিফোর্নিয়া ও সিয়াটলসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে। প্রতিপক্ষ হিসেবে রয়েছে নিউজিল্যান্ড, বেলজিয়াম এবং মিশর।

উল্লেখ্য, ফিফা বিশ্বকাপ যৌথভাবে আয়োজন করছে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডা। টুর্নামেন্ট শুরু হবে ১১ জুন এবং শেষ হবে ১৯ জুলাই।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়