Apan Desh | আপন দেশ

আরপিও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত একাধিক বিল পাস

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২৩:০৫, ৬ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩২, ৭ এপ্রিল ২০২৬

আরপিও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত একাধিক বিল পাস

ফাইল ছবি

নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে তিনটি গুরুত্বপূর্ণ বিল সংসদে পাস হয়েছে। এগুলো হলো ‘রিপ্রেজেন্টেশন অব দি পিপলস (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’, ভোটার তালিকা সংশোধন বিল এবং নির্বাচন কমিশন সচিবালয় সংশোধন বিল।

সোমবার (০৬ এপ্রিল) সংসদে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান এসব বিল উত্থাপন করেন। তিনি আরপিওর ২৭, ৩৭, ৩৯, ৮৯ ও ৯১ অনুচ্ছেদ সংশোধনের লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের জারি করা তিনটি অধ্যাদেশ আইন আকারে পাসের প্রস্তাব দেন।

বিকেলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে শুরু হওয়া অধিবেশনে বিলগুলো পাসের প্রস্তাব তোলা হয়। পরে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে বিলগুলো পাস হয়।

আইনমন্ত্রী জানান, নির্বাচন সংক্রান্ত কার্যক্রম আরও কার্যকর করতে ‘রিপ্রেজেন্টেশন অব দি পিপল অর্ডার ১৯৭২’ সংশোধনের জন্য ২০২৫ সালে দুটি অধ্যাদেশ জারি করা হয়েছিল। সংবিধানের ৯৩ অনুচ্ছেদ অনুযায়ী, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এসব অধ্যাদেশ উপস্থাপন করা হয়।

আরপিও সংশোধনের মাধ্যমে পোস্টাল ব্যালট পেপার ব্যবহারের বিষয়টি আরও স্পষ্ট করা হয়েছে। পাশাপাশি নির্বাচনী নিরাপত্তা জোরদার করতে প্রয়োজনীয় পরিবর্তন আনা হয়েছে।

এছাড়া ভোটার তালিকা সংক্রান্ত সংশোধনের মাধ্যমে প্রতি বছরের ১ জানুয়ারির পাশাপাশি নির্বাচন কমিশন নির্ধারিত অন্য যেকোনো তারিখে ভোটার হওয়ার সুযোগ রাখা হয়েছে।

আইনমন্ত্রী আরও বলেন, সংবিধান অনুযায়ী সংসদের প্রথম বৈঠকের ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো বিল আকারে পাস করার বাধ্যবাধকতা রয়েছে। সে ধারাবাহিকতায় আজ বিল তিনটি পাস করা হয়েছে।

আরও পড়ুন <<>> সরকারি খরচে বিদেশ ভ্রমণ-গাড়ি কেনা বন্ধের নির্দেশ

তিনি আশা প্রকাশ করেন, এসব আইন কার্যকর হলে জাতীয় সংসদ নির্বাচন সংশ্লিষ্ট কার্যক্রম আরও সুচারুভাবে সম্পন্ন করা সম্ভব হবে।

বিলের ওপর আলোচনার সময় বিরোধী দলীয় নেতা শফিকুর রহমান একটি শব্দের অস্পষ্টতা নিয়ে প্রশ্ন তোলেন। বিলের একটি উপধারায় ‘সিট’ না ‘কনস্টিটিউয়েন্সি’—কোনটি হবে, তা নিয়ে তিনি দৃষ্টি আকর্ষণ করেন। এ বিষয়ে ডেপুটি স্পিকার কায়সার কামাল ও আইনমন্ত্রী বিষয়টি পর্যালোচনার আশ্বাস দেন।

পরবর্তীতে স্পিকারের অনুমতি নিয়ে আইনমন্ত্রী বিলগুলো পাসের প্রস্তাব উত্থাপন করেন। কণ্ঠভোটে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। স্পিকার ‘হ্যাঁ’ ভোটের ভিত্তিতে বিল পাসের ঘোষণা দেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান ইরানের আরপিও সংশোধনসহ নির্বাচনসংক্রান্ত একাধিক বিল পাস সীমান্তে সাপ-কুমির ছাড়ার চিন্তা ভারত সরকারের গাজীপুরে মিলগেট বস্তিতে আগুন ‘অনলাইন ক্লাসের কথা চিন্তা করছে না সরকার’ কুয়েতে মার্কিন বাহিনীর ওপর ইরানি হামলা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ স্বর্ণের দামে পতন, ভরিতে কত কমলো? সৌদিতে নিহত আল মামুনের মরদেহ ঢাকায় মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ভূমিকা অপরিসীম: ক্রীড়া প্রতিমন্ত্রী আন্তর্জাতিক ক্রীড়া দিবস আজ রাশিয়ার তেল শোধনাগারে ভয়াবহ হামলা ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিটি লঙ্ঘন করছে: হামাস