ছবি: সংগৃহীত
ইরানের খাতাম আল-আনবিয়া কেন্দ্রীয় সদর দফতরের মুখপাত্র ইব্রাহিম জোলফাকারি জানিয়েছেন, কুয়েতের বুবিয়ান দ্বীপে অবস্থানরত মার্কিন বাহিনীকে লক্ষ্য করে তারা হামলা চালিয়েছেন। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
ইব্রাহিম জোলফাকারি বলেন, ইরানি ড্রোনগুলো ওই দ্বীপে থাকা স্যাটেলাইট সরঞ্জাম ও অস্ত্রভাণ্ডারকে লক্ষ্য করে আঘাত হানে। এর আগে বারবার ইরানের হামলার মুখে পড়ার পর মার্কিন বাহিনী আরিফজান ক্যাম্প থেকে সরে এসে ওই দ্বীপে অবস্থান নেয়।
আরও পড়ুন <<>> আইআরজিসির গোয়েন্দা প্রধান নিহত
উপসাগরের উত্তর-পশ্চিমে অবস্থিত বুবিয়ান দ্বীপ কুয়েতের উপকূলীয় দ্বীপমালার মধ্যে সবচেয়ে বড়। এর আগে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ইরানের হামলার পর ধ্বংসাবশেষ একটি আবাসিক এলাকায় পড়ে উত্তর কুয়েতে ছয়জন আহত হয়েছেন।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































