Apan Desh | আপন দেশ

অনুপ্রবেশের সময় দুই নারী আটক

চাপাইনবাবগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২৩:৪৫, ৬ এপ্রিল ২০২৬

অনুপ্রবেশের সময় দুই নারী আটক

ছবি : আপন দেশ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রোকনপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় দুই বাংলাদেশি নারীকে আটক করেছে বিজিবি।

সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। গোমস্তাপুর উপজেলার ১৬-বিজিবির রোকনপুর বিওপির আওতাধীন সীমান্ত পিলার ২১৯/৭১ আর-এর প্রায় এক কিলোমিটার ভেতরে জোড়া ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, তারা ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করছিলেন। আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার শার্শা উপজেলার পাঁচভুলাট গ্রামের গোলাম হোসেনের মেয়ে মোসা. মাছুরা খাতুন (৪৮) এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার ভিটামিনা গ্রামের মালু মিয়ার মেয়ে মোসা. লাকী আক্তার (২৪)।

আরও পড়ুন <<>> গাজীপুরে মিলগেট বস্তিতে আগুন

গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম জানান, রাতে বিজিবি তাদের থানায় হস্তান্তর করেছে। পরিবারের সদস্যদের খবর দেয়া হয়েছে। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের