Apan Desh | আপন দেশ

সুবিধা বঞ্চিত প্রবীণদের কল্যাণে কাজ করবে সিটিজেন ফোরাম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:১১, ১ এপ্রিল ২০২৬

সুবিধা বঞ্চিত প্রবীণদের কল্যাণে কাজ করবে সিটিজেন ফোরাম

ছবি : আপন দেশ

বাংলাদেশের এক কোটি ৮০ লাখ সুবিধাবঞ্চিত প্রবীণদের কল্যাণে বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরাম  নিরলসভাবে কাজ করবে বলে জানিয়েছেন বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ খবির উদ্দিন।

মঙ্গলবার (৩১ মার্চ) রাজধানীর একটি রেস্তোরাঁয় বাংলাদেশ সিনিয়র সিটিজেন ফোরামের নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নির্বাহী কমিটির নবনির্বাচিত সভাপতি ফেরদৌস আরা বেগমের সভাপতিত্বে আয়োজিত অভিষেক অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার রহমাতুলাহ। বিদায়ী কমিটির সভাপতি মোহাম্মদ মোখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদুজ্জামান চপল, সহ-সভাপতি আ. ফ. ম. আব্দুল আজিজ, আবুল কাশেম মোহাম্মদ সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ হারুন অর রশিদ, অর্থ সম্পাদক মাজহারুল হক, সাংগঠনিক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদের মন্ডল, যুগ্ম অর্থ সম্পাদক মোহাম্মদ এনামুল হাকিম, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ফেরদৌসী বেগম।

আরও পড়ুন <<>> বাংলাদেশি ৬ জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি

উপস্থিত ছিলেন প্রচার ও ক্রীড়া সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান পাটোয়ারী, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. নজরুল হক, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক নিসফার আখতার, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকএ.কে .এম গুলজার হোসেন খান, দফতর সম্পাদক  প্রফেসর মোহাম্মদ আশরাফ আলী, যুগ্ম অর্থ সম্পাদক মো. এনামুল হাকিম, সাহিত্য সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক ফেরদৌসী বেগম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. নজরুল হক, সমাজকল্যাণ ও মহিলা বিষয়ক সম্পাদক নিসফার আখতার, দফতর সম্পাদক প্রফেসর মো. আশরাফ আলী।

এছাড়া উপস্থিত ছিলেন উত্তম কুমার রায়, মোহাম্মদ আলতাফ হোসেন, দিল আফরোজ, নুরুল আমিন, শামসুল আবেদীন, এ এসএম বজলুল হক, মারুফা মাজহার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়