Apan Desh | আপন দেশ

সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ০০:৩১, ৭ এপ্রিল ২০২৬

আপডেট: ০০:৩৩, ৭ এপ্রিল ২০২৬

সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন মির্জা ফখরুল

ফাইল ছবি

উন্নত চিকিৎসার জন্য সস্ত্রীক সিঙ্গাপুর যাচ্ছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার (০৬ এপ্রিল) দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে তারা ঢাকা ত্যাগ করবেন।

এর আগে, গত বছরের আগস্ট মাসে চোখের চিকিৎসার জন্য সস্ত্রীক থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে গিয়েছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে চিকিৎসা শেষে ছয় দিন পর দেশে ফেরার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন।

আরও পড়ুন <<>> ‘যেকোনো মূল্যে গণভোটের রায়কে আদায় করেই ছাড়ব’

সে সময় তাকে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শাইরুল কবির খান জানান, রাজধানীর গুলশানে চেয়ারপারসনের অফিসে নেতাদের সঙ্গে বৈঠক করার পর বাসায় ফেরার সময় তিনি অস্বস্তি অনুভব করেন। বিষয়টি জানার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন তাকে ইউনাইটেড হাসপাতালে নিয়ে যান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মুক্তি পেলেন শিরীন শারমিন চৌধুরী হামে আরও ১০ শিশুর মৃত্যু এলপিজি নিয়ে চট্টগ্রাম বন্দরের দুটি জাহাজ হরমুজ দিয়ে চললে অবশ্যই টোল দিতে হবে: ইরান সশস্ত্র বাহিনী কোনো নির্দিষ্ট ব্যক্তি বা দলের সম্পত্তি নয় : প্রধানমন্ত্রী শিক্ষাপ্রতিষ্ঠানে অনলাইন ক্লাশ শুরু অনুপ্রবেশকারীদের উদ্দেশে কঠোর হুঁশিয়ারি মোদির হ্রদের জলে ভাসলো বিজুর ফুল বেশ কয়েকটি বিষয়ে সমঝোতা, গুরুত্বপূর্ণ ইস্যুতে মতপার্থক্য রয়েছে : ইসমাইল বাঘাই শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ২৬টি ফ্লাইট ওঠানামা হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী যুক্তরাষ্ট্রের ‘অতিরিক্ত উচ্চাকাঙ্ক্ষী’ শর্ত মানেনি ইরান ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র সমঝোতা প্রচেষ্টা ব্যর্থ তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ আবহাওয়া অধিদফতরের