ফাইল ছবি
সামনে অস্ট্রেলিয়া সফর। তার আগে কঠিন সমস্যায় পরেছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দলের গুরুত্বপূর্ণ খেলোয়াড়রা চোটে জর্জরিত। এরইমধ্যে সফর থেকে ছিটকে গেছেন গতিতারকা নাহিদ রানা। অপর দুই পেসার নাহিদ রানা, শরিফুল ইসলাম এবং অভিজ্ঞ ব্যাটার লিটন দাস নেই প্রথম টেস্টে।
ফলে ডারউইনে স্বাগতিকদের বিপক্ষে সিরিজের উদ্বোধনী টেস্টে বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে ছাড়াই মাঠে নামতে হচ্ছে টাইগারদের।
চোটে জেরবার পরিস্থিতির মধ্যেও আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক মিনহাজুল আবেদিন নান্নু। তার বিশ্বাস, পর্যাপ্ত প্রস্তুতির সুযোগ কাজে লাগাতে পারলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে সক্ষম হবে বাংলাদেশ।
তিনি বলেন, দলে বেশ কয়েকটি ইনজুরি কনসার্ন আছে। সবকিছু মিলিয়ে আমরা চাইব ভালো ক্রিকেট খেলতে।
আরও পড়ুন<<>নাহিদ রানাকে অস্ট্রেলিয়ায় পাঠাচ্ছে বিসিবি
সফরের শুরুতেই প্রস্তুতি ম্যাচ ও অনুশীলন সেশনকে গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করে নান্নু বলেন, তবে আগাম বলা কঠিন, দল কেমন করবে। যেহেতু সেখানে একটি প্রস্তুতি ম্যাচ আছে, প্রস্তুতির জন্য কিছু সময় আছে, অনুশীলন সেশনও রয়েছে। তাই আমি আশা করি, যদিও এটা চ্যালেঞ্জিং, তারপরও আমরা যেন প্রতিদিন ভালো ক্রিকেট খেলতে পারি।
অস্ট্রেলিয়ার শক্তিশালী বোলিং আক্রমণের বিপক্ষে দায়িত্বশীল ব্যাটিংয়ের ওপর জোর দিচ্ছেন সাবেক এ প্রধান নির্বাচক। তার ভাষায়, অস্ট্রেলিয়ার পেস বোলিং হোক কিংবা স্পিন আক্রমণ, সবকিছুই বিশ্বসেরা। সে হিসাবে আমাদের ব্যাটারদের অনেক দায়িত্ব নিয়ে খেলতে হবে।
দলগত পারফরম্যান্সের বিকল্প নেই বলেও মনে করেন তিনি। নান্নু বলেন, একই সঙ্গে টোটাল টিম পারফরম্যান্সও খুব গুরুত্বপূর্ণ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগেই ভালো করতে হবে। শুধু একটি দিক নিয়ে ভাবলে হবে না। আমার মনে হয়, এ চ্যালেঞ্জ গ্রহণ করে ভালো ক্রিকেট খেলার জন্য প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রতিটি খেলোয়াড়কে নিজের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।’
ডারউইনে সিরিজের প্রথম টেস্ট শুরু ১৩ আগস্ট। ২২ আগস্ট থেকে দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে সাউথ ম্যাকায়ে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































