Apan Desh | আপন দেশ

দেশে ফেরা নিয়ে যা বললেন সাকিব

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৪:২৩, ২৯ জুলাই ২০২৬

দেশে ফেরা নিয়ে যা বললেন সাকিব

গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন সাকিব আল হাসান

চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে দেশছাড়া দেশের ক্রিকেটের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান। জাতীয় দলে খেলা তো দুরের কথা ঘরোয়া ক্রিকেটেও খেলা হচ্ছে না এ অলরাউন্ডারের। বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে খেলে সময় পার করছেন তিনি। এর বাহিরে যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটান সাকিব। বর্তমানে রয়েছে শ্রীলঙ্কায়।

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। এ টুর্নামেন্ট শেষ করেই নেপালের উদ্দেশ্যে পাড়ি জমাবেন তিনি। সেখানে নেপাল প্রিমিয়ার লিগে খেলবেন।  বিভিন্ন ফ্র্যাঞ্জাইজি টুর্নামেন্টে ব্যস্ত সময় পার করলেও দেশে ফেরা হচ্ছে না সাকিব আল হাসানের। 

তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হিসেবে তামিম ইকবাল দায়িত্ব নেয়ার পর সাকিবের দেশে ফেরার ব্যাপারে আশাবাদী ছিলেন অনেকে। কিন্তু দীর্ঘদিনের বন্ধু এবং সাবেক সতীর্থ দায়িত্বে থাকার পরও এখনও সাকিবকে দেশে ফেরানোর ব্যাপার কোনো পদক্ষেপ নিতে পারেননি তামিম।

বিসিবি সভাপতি হওয়ার পর তামিমের সঙ্গে কথা হয়েছে কি না এমন প্রশ্নের জবাবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সাকিব আল হাসান বলেছিলেন, একবার তার (তামিম) সঙ্গে কথা হয়েছে। ক্যাপ্টেন কার্ড ইস্যুতে কথা হয়েছিল।

আরও পড়ুন<<>>আরও ৫ প্রবাসী ফুটবলার খেলবে বাংলাদেশ দলে

তবে ঠিক কবে নাগাদ দেশে ফিরবেন সাকিব আল হাসান? আদৌ কি দেশে ফেরা হবে তার? এবিষয়ে ভারতীয় সংবাদ মাধ্যম রেভ স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে উত্তর দিয়েছেন সাকিব। প্রশ্নটি ছিল ঠিক এমন, আপনি এবং আপনার পরিবার কি বাংলাদেশকে মিস করেন? নিকট ভবিষ্যতে কি দেশে ফেরার কোনো সম্ভাবনা রয়েছে?

এই প্রশ্নের জবাবে সাকিব বলেন, হ্যাঁ, অবশ্যই। আমরা সবাই বাংলাদেশকে মিস করি। দেশে ফেরার ব্যাপারে আমি অত্যন্ত আশাবাদী যে খুব শিগগিরই এটা সম্ভব হবে।

এত অবদান থাকা সত্যেও দেশে ফিরতে না পারাটা অন্যায় কি না প্রশ্নের জবাবে সাকিব বলেন,আমি কী ভাবছি সেটা বড় কথা নয়। বড় কথা হলো সাধারণ মানুষ কী ভাবছে। তারা যদি মনে করে আমার সঙ্গে অন্যায় করা হয়েছে, তাহলে হয়তো তাই।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়