Apan Desh | আপন দেশ

ভিনিসিউসকে গালি দেয়ায় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা 

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ২২:০০, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

ভিনিসিউসকে গালি দেয়ায় নিষিদ্ধ আর্জেন্টাইন তারকা 

চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ পর্বে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে বেনফিকার আর্জেন্টাইন তরুণ ফুটবলার জিয়ানলুকা প্রেস্টিয়ান্নিকে নিষিদ্ধ করেছে ইউরোপিয়ান ফুটবল সংস্থা উয়েফা।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করে উয়েফা। দ্বিতীয় লেগের ম্যাচে তাকে নিষিদ্ধ করা হয়েছে বলে জানানো হয়।

গত সপ্তাহে অনুষ্ঠিত প্লে-অফের প্রথম লেগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামেন প্রেস্টিয়ান্নি। ওই ম্যাচে ভিনিসিউস জুনিয়রের করা গোলে জয় পায় স্প্যানিশ ক্লাবটি। ম্যাচ চলাকালে জার্সি দিয়ে মুখ ঢেকে ভিনিসিউসকে বর্ণবাদী গালি দেন বলে অভিযোগ ওঠে বেনফিকার এ তারকার বিরুদ্ধে।

রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড কিলিয়ান এমবাপ্পেও দাবি করেন, তিনি প্রেস্টিয়ান্নির মুখ থেকে আপত্তিকর মন্তব্য শুনেছেন। ঘটনার পরপরই বিষয়টি তদন্তে নেয় উয়েফা।

উয়েফার শৃঙ্খলা বিধি অনুযায়ী, বর্ণবাদী আচরণের অভিযোগ প্রমাণিত হলে অন্তত ১০ ম্যাচ পর্যন্ত নিষেধাজ্ঞা দেয়ার বিধান রয়েছে। যদিও শুরু থেকেই প্রেস্টিয়ান্নির পক্ষে অবস্থান নেয় তার ক্লাব বেনফিকা।

আরও পড়ুন<<>> মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপ অনিশ্চয়তায়

অভিযোগ অস্বীকার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস্টিয়ান্নি জানান, তিনি ভিনিসিউসকে উদ্দেশ করে কোনো বর্ণবাদী মন্তব্য করেননি। তার দাবি, ভিনিসিউস যা শুনেছেন বলে মনে করেছেন, সেটি ভুল বোঝাবুঝি।

তবে তদন্ত শেষে উয়েফা জানায়, প্রেস্টিয়ান্নি বৈষম্যমূলক আচরণ সংক্রান্ত শৃঙ্খলা বিধি লঙ্ঘন করেছেন। এ কারণেই তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ