Apan Desh | আপন দেশ

মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপ অনিশ্চয়তায়

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ২০:৩৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

মেক্সিকোতে ফুটবল বিশ্বকাপ অনিশ্চয়তায়

২০২৬ ফুটবল বিশ্বকাপের অন্যতম আয়োজক দেশ মেক্সিকোত। হঠাৎ করেই দেশটিতে দেখা দিয়েছে নিরাপত্তা সংকট। পশ্চিমাঞ্চলীয় জালিস্কো রাজ্যে সেনাবাহিনীর অভিযানে মোস্ট ওয়ান্টেড মাদক সম্রাট নেমেসিও রুবেন ওসেগুয়েরা সেরভান্তেস ওরফে ‘এল মেনচো’ নিহত হওয়ার পর পরিস্থিতি দ্রুত সহিংস হয়ে ওঠে। এর প্রভাব পড়তে শুরু করেছে বিশ্বকাপ আয়োজন নিয়েও।

বিশ্বকাপের গ্রুপ পর্বের চারটি ম্যাচ আয়োজনের দায়িত্ব ছিল জালিস্কোর রাজধানী গুআদালাহারার। এ ভেন্যুতে স্পেন, কলম্বিয়া, উরুগুয়ে এবং স্বাগতিক মেক্সিকোর ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে ‘এল মেনচো’র মৃত্যুর পর বিভিন্ন এলাকায় গাড়িতে অগ্নিসংযোগ, সড়ক অবরোধসহ সহিংস ঘটনা ছড়িয়ে পড়ায় নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি হয়েছে।

অস্থিতিশীলতার কারণে ইতোমধ্যে মেক্সিকোর ঘরোয়া ফুটবলের চারটি ম্যাচ স্থগিত করা হয়েছে। পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ দেখা দিয়েছে। যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য নিরাপত্তা ঝুঁকি নিয়ে সতর্কতা জারি করেছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর দেশটিতে অবস্থানরত নাগরিকদের নিরাপদ স্থানে থাকার নির্দেশ দিয়েছে।

আরও পড়ুন <<>> বাংলাদেশ সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ দক্ষিণ আফ্রিকার

নিরাপত্তা ঝুঁকির কারণে এয়ার কানাডা, ইউনাইটেড এয়ারলাইন্স ও আমেরিকান এয়ারলাইন্স জালিস্কোগামী ফ্লাইট বাতিল করেছে। যদিও মেক্সিকো সিটি ও মন্তের্রেতে সহিংসতার প্রভাব তুলনামূলক কম, তবুও সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে মেক্সিকোর নিরাপত্তা বাহিনী। দেশটির প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম নাগরিকদের শান্ত থাকার আহবান জানিয়েছেন। তিনি বলেন, দেশের অধিকাংশ অঞ্চলে স্বাভাবিক কার্যক্রম চালু রাখার চেষ্টা চলছে।

এদিকে ফিফা বা আয়োজক কমিটির পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দ্রুত পরিস্থিতির উন্নতি না হলে বিশ্বকাপের মেক্সিকো পর্ব নিয়ে বড় ধরনের সিদ্ধান্ত আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ