ছবি: সংগৃহীত
চ্যাম্পিয়নস লিগ থেকে বিদায়ের পর বার্সেলোনার হতাশা আরও বাড়িয়ে দিয়েছেন ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহা। আতলেতিকো মাদ্রিদের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার পর তিনি রেফারির কড়া সমালোচনা করেছেন। এতে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে।
ইনজুরির কারণে এ ম্যাচে মাঠে নামতে পারেননি রাফিনহা। তবে তিনি দলের সঙ্গে সিভিতাস মেত্রোপলিতানো স্টেডিয়ামে উপস্থিত ছিলেন।
কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ২-১ ব্যবধানে জিতেও দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে হেরে বিদায় নেয় হান্সি ফ্লিকের শিষ্যরা।
ম্যাচে লামিনে ইয়ামাল ও ফেরান তোরেসের গোলে বার্সেলোনা ভালো লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল। কিন্তু আদেমোলা লুকম্যানের এক গোলেই সেমিফাইনাল নিশ্চিত হয় আতলেতিকো মাদ্রিদের।
ম্যাচের একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে আলেকজান্ডার সারলোথকে ফাউল করার দায়ে এরিক গার্সিয়াকে লাল কার্ড দেখানো হয়। এ সিদ্ধান্ত নিয়েই মূলত ক্ষোভ প্রকাশ করেন রাফিনিয়া।
আরও পড়ুন <<>> ৩২ দল নিয়ে আসছে এএফসি চ্যাম্পিয়নস লিগ
ম্যাচ শেষে তিনি বলেন, এটি ‘স্রেফ ডাকাতি’। তার মতে, রেফারির সিদ্ধান্তগুলো ছিল প্রশ্নবিদ্ধ এবং অনেক ফাউলের পরও আতলেতিকো খেলোয়াড়রা কার্ড পায়নি। এছাড়া প্রথমার্ধে দানি ওলমোর ওপর ফাউলের পর পেনাল্টি না দেয়াতেও অসন্তোষ প্রকাশ করেছে বার্সেলোনা শিবির।
রেফারিং নিয়ে বার্সেলোনার এ অসন্তোষ নতুন নয়। টানা দ্বিতীয় ম্যাচে তারা এ বিষয়ে প্রশ্ন তুলল। এর আগে উয়েফার কাছে ক্লাবটি আনুষ্ঠানিক অভিযোগ করলেও তা গ্রহণ করা হয়নি।
রাফিনহা বলেন, ভুল হওয়া স্বাভাবিক। তবে একই ভুল বারবার ঘটলে তা মেনে নেয়া কঠিন। তার দাবি, দল ভালো খেললেও জয় থেকে বঞ্চিত হয়েছে। তার মতে, জিততে এখন তাদের আরও বেশি পরিশ্রম করতে হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































