ছবি: সংগৃহীত
চলচ্চিত্রে পথচলার শুরু থেকেই ব্যক্তিজীবন ঘিরে নানা গুঞ্জন ও আলোচনার মধ্যে রয়েছেন চিত্রনায়িকা বুবলী। প্রেম, বিয়ে ও সন্তান—এ তিন বিষয় নিয়ে বরাবরই রহস্য বজায় রেখেছেন তিনি। সর্বশেষ তথ্য অনুযায়ী, এ অভিনেত্রী বর্তমানে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। অনাগত সন্তানের পিতা হিসেবে চিত্রতারকা শাকিব খান–এর নাম উঠে এসেছে।
ঘনিষ্ঠ সূত্রের দাবি, দ্বিতীয়বারের মতো মাতৃত্ব নিয়ে আবারও ধোঁয়াশা রেখেছেন বুবলী। সবকিছু স্বাভাবিক থাকলে চলতি বছরের মাঝামাঝি সময় তার দ্বিতীয় সন্তানের জন্ম হতে পারে। রমজানের শুরুর দিকে যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তুতিও রয়েছে তার।
সূত্র জানায়, শর্তসাপেক্ষেই দ্বিতীয়বার শাকিব খানের সন্তানের মা হচ্ছেন বুবলী। বর্তমানে তিনি অনাগত সন্তানের অপেক্ষায় রয়েছেন। এ কারণে শো-রুম উদ্বোধন ছাড়া শুটিং থেকে দূরে আছেন তিনি।
আরও জানা গেছে, হাতে থাকা নির্মাণাধীন সিনেমার কাজ শেষ করার পর অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেয়ার শর্ত দিয়েছেন শাকিব খান। দ্বিতীয় সন্তান জন্মের পর সন্তান ও সংসারে মন দেয়ার বিষয়েও সমঝোতা হয়েছে। এসব শর্তে সম্মতি দিয়েই বুবলী মাতৃত্বের সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করা হচ্ছে। তবে এ নিয়ে দুজনেই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
আরও পড়ুন <<>> ধানুশের বিরুদ্ধে আইনি নোটিশ
এরই মধ্যে বিশ্ব ভালোবাসা দিবস ও ফাল্গুনের প্রথম দিন উপলক্ষে একটি বেসরকারি টেলিভিশনের পডকাস্ট অনুষ্ঠানে অংশ নেন বুবলী। ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’ শোতে তিনি ব্যক্তিজীবনের নানা অজানা কথা তুলে ধরেন। সেখানে আবারও মাতৃত্ব নিয়ে জল্পনা ও রহস্যের ইঙ্গিত মিলেছে।
কাজের দিক থেকে বুবলীর অভিনীত নির্মাণাধীন সিনেমা ‘ঢাকাইয়া দেবদাস’। পরিচালক জাহিদ হোসেন–এর এ ছবিতে তিনি অভিনেতা আদর আজাদ–এর বিপরীতে অভিনয় করছেন। চার দিনের শুটিংয়ে অংশ নেয়ার পর রমজানে নায়িকাকে ছাড়াই ছবিটির বাকি অংশের শুটিং হওয়ার কথা রয়েছে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































