ছবি: সংগৃহীত
ভারপ্রাপ্ত অধিনায়ক লরকান টাকারের বিধ্বংসী ব্যাটিংয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওমানকে ৯৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আয়ারল্যান্ড। এটি চলতি আসরে আইরিশদের প্রথম জয়। অন্যদিকে টানা তিন হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল ওমান।
টসে হেরে প্রথমে ব্যাট করতে নামে আয়ারল্যান্ড। শুরুটা ভালো ছিল না তাদের। দলীয় ৬৪ রানেই তারা ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে। ওমানের স্পিনার শাকিল আহমেদ একাই ৩ উইকেট শিকার করেন।
এরপর শুরু হয় লরকান টাকার ও গ্যারেথ ডিলানির তাণ্ডব। পঞ্চম উইকেট জুটিতে তারা ৫৬ বলে ১০১ রান যোগ করেন। ডিলানি ৩০ বলে ৫৬ রান করে আউট হন। ১৬ ওভার শেষে আয়ারল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ১৪৯।
পঞ্চম উইকেটে জুটি বেঁধে ওমান বোলারদের উপর ঝড় তুলেন টাকার ও ডিলানি। ৫৬ বলে ১০১ রানের জুটি গড়েন তারা। এ জুটিতে ৩টি চার ও ৪টি ছক্কায় ৩০ বলে ৫৬ রান অবদান রেখে ফিরে যান ডিলানি। ১৬তম ওভার শেষে আয়ারল্যান্ডের রান ছিল ৪ উইকেটে ১৪৯ রান। শেষ ৪ ওভারে ৮৫ রান তুলে আইরিশরা।
১৮ তম ওভারে ৩টি ছক্কা ও ২টি চারে ২৬ রান তুলেন টাকার। পরের ওভারে টাকার ও ডকরেল মিলে যোগ করেন ২১ রান। আর শেষ ওভারের শেষ তিন বলে তিন ছক্কায় ২১ রান যোগ করেন ডকরেল। এতে ২০ ওভারে ৫ উইকেটে ২৩৫ রানের বড় সংগ্রহ পায় আয়ারল্যান্ড। নিজেদের টি-টোয়েন্টিতে এটি সর্বোচ্চ দলীয় রান আয়ারল্যান্ড। এমনকি চলতি বিশ্বকাপেও এটি সর্বোচ্চ দলীয় রান।
টাকার ১০টি চার ও ৪টি ছক্কায় ৫১ বলে অপরাজিত ৯৪ রান করেন। শেষ দিকে ৫টি ছক্কায় ৩৮৮.৮৮ স্ট্রাইক রেটে ৯ বলে অপরাজিত ৩৫ রান করেন।
জবাবে আয়ারল্যান্ডের বোলিং তোপে ১৮ ওভারে ১৩৯ রানে গুটিয়ে যায় ওমান। ২৪ রানে ২ উইকেট পতনের পর তৃতীয় উইকেটে ৪৯ বলে ৭৩ রান যোগ করেন আমির কালিম ও হাম্মাদ মির্জা। তাদের বিদায়ের পর ওমানের হয়ে আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে পারেননি।
৫টি চার ও ২টি ছক্কায় ২৯ বলে ৫০ রান করেন কালিম। ৩৭ বলে দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ রান করেন মির্জা। আয়ারল্যান্ডের জশ লিটল ১৬ রানে ৩টি, ম্যাথু হ্যামফ্রিজ ও ব্যারি ম্যাককার্থি ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন লরকান।
প্রথম দুই ম্যাচ হারের পর জয়ের দেখা পেল আয়ারল্যান্ড। হ্যাটট্রিক হারে প্রথম দল হিসেবে বিশ্বকাপ থেকে বিদায় নিল ওমান।
আপন দেশ/এমবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































